
নিউজগার্ডেন ডেস্ক: ধর্মীয় বিধিবিধান মেনে চলা এবং নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপন করা প্রত্যেক ধর্মের, প্রত্যেক নাগরিকের রাষ্ট্রীয় মৌলিক অধিকার। সেটা নিশ্চিত করা সরকার তথা সংখ্যাগরিষ্ঠেরও একটা নৈতিক দায়িত্ব। সীতাকুন্ড তথা সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের বড় অনুষ্ঠান দুর্গাপূজা উদযাপনকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল, সৌহার্দ্য এবং নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ নিরাপত্তা বিধান করেছেন বলে দাবি করেছেন বিএনপি চেয়াম্যানের উপদেষ্টা ও সাবেক যুগ্ম-মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে সীতাকুন্ডের প্রেমতলা পুজামন্ডপ পরিদর্শন শেষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
আসলাম চৌধুরী বলেন, হিন্দু ধর্মের অন্যতম ও বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান যাতে আনন্দমুখর পরিবেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রেখে সম্পাদন করতে পারে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাছাড়া বিএনপি নেতাকর্মীরা তাদের পাশে সহায়তার হাত প্রসারিত করেছে। সরকারের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি পূজামন্ডপের জন্য আর্থিক অনুদান বরাদ্দ দেয়া হয়েছে। মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান এবছর সর্বকালের সর্বোচ্চ অনুদান বরাদ্দ দিয়ে অনন্য নজির স্থাপন করেছেন।
মোহন পালের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সীতাকুন্ড উপজেলা বিএনপির আহবায়ক ডা. কমল কদর, সদস্য সচিব মোঃ মোরছালিন, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব মোঃ সালে আহমদ সলু, সাবেক সভাপতি মোঃ ইউছুফ নিজামী, উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি সুনান্দ ভট্রাচার্য্য সাগর, উপজেলা পুজা কমিটির সভাপতি অমলেন্দু কনক, সাধারণ সম্পাদক বাবুল বাহাদুর শাস্ত্রী, পৌর পুজা উদযাপন কমিটির সভাপতি সুজন মল্লিক, সাধারণ সম্পাদক পাপন কৃষ্ণ দাশ, সীতাকুন্ড পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহের উদ্দিন আশরাফ, সাবেক ছাত্রদল নেতা বখতেয়ার উদ্দিন, সাবেক কমিশনার মোহাম্মদ সেলিম, সাবেক কমিশনার ছোট সেলিম, ৫নং ওয়ার্ড বিএনপি নেতা ও কমিশনার প্রার্থী মোঃ সহিদুল্লাহ ভুঁইয়া, সীতাকুণ্ড বাজার কমিটির সেক্রেটারী সাজ্জাদ হোসেন রফিক, সহ- সভাপতি নুর মোহাম্মদ, সাবেক মহিলা কমিশনার মাসুদা আক্তার, মাহফুজা মাওলা লাকী, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বিএনপি নেতা আবু সিদ্দিক বাল্লা, ৭ নং ওযার্ড বিএনপির সাধারণ সম্পাদক কমিশনার প্রার্থী সৈয়দ মোঃ আলাউদ্দিন, ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নাজমুল হুদা সোহাগ, বিএনপি নেতা জহিরুল ইসলাম নাসির, ছাত্রনেতা নাসির, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন প্রমূখ।








