পাক্কা দোকানের বাসিন্দা সালাউদ্দীনের ইন্তেকালে শোক

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম চান্দগাঁও খাজা রোড পাক্কা দোকান হাজী আহম্মদ হোসেন কন্ট্রাক্টরের বাড়ী নিবাসী মরহুম হাজী আবুল মনছুর (সমশু)’র ১ম পুত্র সালাউদ্দীন মোঃ সাইফুল আজম (৫০) আজ ২০ অক্টোবর মঙ্গলবার বিকাল ৪ টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে স্ত্রী, পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাংবাদিক কামরুল হুদা, রাজনীতিবিদ খোরশেদ আলম, ব্যবসায়ী কফিল উদ্দিন, ব্যবসায়ী রফিক সহ অসংখ্য নৃতৃবৃন্দ।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তারা মহান আল্লাহর কাছে দোয়া করেন, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সইবার ধৈর্য ও শক্তি দান করেন। আমিন।
আগামীকাল বুধবার সকাল ১০ টায় বিএসসি মোহাম্মদ আলী মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন