ওমান, লন্ডন ও দুবাই সফরে আবু সুফিয়ান এমপি

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান ওমান, যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাত সফরের উদ্দেশ্যে আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) চট্টগ্রাম ত্যাগ করেছেন।

সফরের শুরুতে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সকাল ৯টা ৩০ মিনিটের মাসকাটগামী ফ্লাইটে চট্টগ্রাম থেকে ওমানের উদ্দেশে রওনা হন। ওমানে তিন দিন অবস্থান শেষে আগামী ২৬ অক্টোবর লন্ডনে পৌঁছানোর আশা করছেন তিনি।

লন্ডনে আগামী ১ ও ২ নভেম্বর অনুষ্ঠিতব্য চট্টগ্রাম ফেস্টিভ্যালে যোগ দেবেন সংসদ সদস্য আবু সুফিয়ান।

এরপর ৩ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আয়োজিত সিআইপি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

সফর শেষে আগামী ৮ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে তাঁর। বিদেশ সফর সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার জন্য তিনি সবার দোয়া কামনা করেছেন।

মন্তব্য করুন