আগামী ৪ নভেম্বর চবি ও চট্টগ্রাম চেম্বারের শিল্প সহায়ক সহযোগিতা শীর্ষক গোলটেবিল আলোচনা

নিউজগর্ডেন ডেস্ক: গবেষণা ও উদ্ভাবনকে শিল্পখাতের সঙ্গে সম্পৃক্ত করা এবং শিল্পের চাহিদা মোতাবেক দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে কার্যকর সেতুবন্ধনের অংশহিসেবে আগামী ৪ নভেম্বর ২০২৬, বুধবার, বিকেল সাড়ে ৩ টায় আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হবে। দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) যৌথভাবে আয়োজিত এ গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুজুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন।

চট্টগ্রাম চেম্বারের প্রেসিডেন্ট মোহাম্মদ আমিরুল হকের সভাপতিত্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান এবং চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ও পোর্ট ইউজার্স ফোরামের চেয়ারম্যান আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। এছাড়া অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমিন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

গোলটেবিল আলোচনায় ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে আরো কার্যকর পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র চিহ্নিতকরণ, শিল্পখাতের চাহিদাভিত্তিক দক্ষ জনশক্তি তৈরিতে করণীয়, শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, যৌথ গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন, জ্ঞান ও কারিগরি অভিজ্ঞান বিনিময় এবং ইন্ডাস্ট্রির বাস্তব সমস্যার সমাধানে একাডেমিয়ার গবেষণা সক্ষমতা কাজে লাগানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

আয়োজকরা মনে করেন, বর্তমান প্রতিযোগিতামূলক বৈশ্বিক অর্থনীতিতে ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে কার্যকর সেতুবন্ধন গড়ে তোলা সময়ের দাবি। এ ধরণের উদ্যোগের মাধ্যমে একাডেমিয়ার মেধা, গবেষণা ও উদ্ভাবনী সক্ষমতাকে ইন্ডাস্ট্রির সঙ্গে সম্পৃক্ত করার পাশাপাশি শিল্পখাতের প্রয়োজন অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সম্ভব হবে। একই সঙ্গে চট্টগ্রাম অঞ্চলের শিল্পায়ন, বিনিয়োগ, উৎপাদনশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

মন্তব্য করুন