
বোয়ালখালী (চট্টগ্রাম) উপজেলা প্রতিনিধি: চট্রগ্রামের বোয়ালখালীতে স্থানীয় সংসদ সদস্য (এমপি) এরশাদ উল্লাহর নির্দেশে সড়কে শৃঙ্খলা ফেরাতে বসানো উচ্চতা প্রতিরক্ষা ব্যারিয়ার বা প্রতিবন্ধকতা রাতের আঁধারে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে দুষ্কৃতকারীরা ।
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার আনুমানিক ভোর ৫ টার দিকে বোয়ালখালীর পূর্ব কালুরঘাট- ভাণ্ডালজুড়ি সড়কের কালুরঘাট সেতু সংলগ্ন এলাকার রাস্তায়।এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উক্ত সড়কে ভারী যানবাহন চলাচলের কারণে প্রতিনিয়ত রাস্তায় ক্ষতির সম্মুখীন হচ্ছে।
পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে স্হানীয় এমপির নির্দেশে উপজেলা প্রশাসন গত ১৮ অক্টোবর উচ্চতা প্রতিবন্ধকটি স্থাপন করেন৷
ঘটনার বিষয়ে জানতে চাইলে বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক বলেন, ব্যারিয়ার ভাঙার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং আজ/আগামীকালের মধ্যেই হাইট ব্যারিয়ার পুনঃস্থাপন করা হবে ।বোয়ালখীতে সড়কে বসানো উচ্চতা প্রতিবন্ধক ভেঙে গুড়িয়ে দিল দুষ্কৃতকারীরা
বোয়ালখালী (চট্টগ্রাম) উপজেলা প্রতিনিধি :
চট্রগ্রামের বোয়ালখালীতে স্থানীয় সংসদ সদস্য (এমপি) এরশাদ উল্লাহর নির্দেশে সড়কে শৃঙ্খলা ফেরাতে বসানো উচ্চতা প্রতিরক্ষা ব্যারিয়ার বা প্রতিবন্ধকতা রাতের আঁধারে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে দুষ্কৃতকারীরা ।
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার আনুমানিক ভোর ৫ টার দিকে বোয়ালখালীর পূর্ব কালুরঘাট- ভাণ্ডালজুড়ি সড়কের কালুরঘাট সেতু সংলগ্ন এলাকার রাস্তায়।এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উক্ত সড়কে ভারী যানবাহন চলাচলের কারণে প্রতিনিয়ত রাস্তায় ক্ষতির সম্মুখীন হচ্ছে।
পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে স্হানীয় এমপির নির্দেশে উপজেলা প্রশাসন গত ১৮ অক্টোবর উচ্চতা প্রতিবন্ধকটি স্থাপন করেন৷
ঘটনার বিষয়ে জানতে চাইলে বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক বলেন, ব্যারিয়ার ভাঙার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং আজ/আগামীকালের মধ্যেই হাইট ব্যারিয়ার পুনঃস্থাপন করা হবে ।









