
নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার (BSEHR) চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ৬ নভেম্বর অনুষ্ঠিত এ নির্বাচনে আগামী দুই বছরের জন্য মহানগর ও জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
নির্বাচনে চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম জেলা মানব পাচারবিরোধী টাস্কফোর্সের সদস্য সচিব অ্যাডভোকেট জামাল হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৬ এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এরশাদুর রহমান রিটু।
মহানগর শাখার কমিটিতে সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. ছমি উদ্দিন ও এম এ সবুর। সহসাধারণ সম্পাদক হয়েছেন মুহাম্মদ মনির উদ্দিন ও কাজী নুসরাত জাহান। প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ তানভীর হোসেন। এছাড়া সাংস্কৃতিক সম্পাদক, মহিলা বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে, চট্টগ্রাম জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাংবাদিক মুখলিসুর রহমান ফরহাদী।
জেলা শাখার কমিটিতে সহসভাপতি, সহসাধারণ সম্পাদক, প্রচার সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক ও মহিলা বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদে একাধিক কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. জহির উদ্দিন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ জাহেদ হোসেন এবং অ্যাডভোকেট আসিফুর কামাল।
নবনির্বাচিত মহানগর ও জেলা শাখার নেতৃবৃন্দ আগামী দুই বছর মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ এবং সমাজের সার্বিক কল্যাণে কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।









