
নিউজগার্ডেন ডেস্ক: নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় ফুটপাতের অবৈধ দোকান ও স্হাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
অভিযানে নগরীর বহদ্দারহাট এলাকায় অবৈধভাবে ফুটপাত দখল করে দোকান বসিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে প্রায় দুই শতাধিক দোকান ও স্হাপনা উচ্ছেদ করে ফুটপাত অবৈধ দখল মুক্ত করা হয়। জনস্বার্থে নগরের ফুটপাত অবৈধ দখল মুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা- কর্মচারী ও চান্দগাঁও থানা পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।
খবরটি পড়েছেনঃ 8








