নাছির উদ্দীন বাহাদুরের মরদেহ এখনো পৌঁছেনি গ্রামের বাড়িতে, জানাজার সময় পরে জানানো হবে

ফটিকছড়ি প্রতিনিধি, এ.কে.এম. নাজিম উদ্দিন চৌধুরী: ফটিকছড়ির কৃতী সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমাজসেবক আলহাজ নাছির উদ্দীন বাহাদুরের মরদেহ এখনো তাঁর গ্রামের বাড়িতে পৌঁছেনি। গত শুক্রবার (১৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রে নিজ মেয়ের বাসায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। মরদেহ নিজ গ্রামের বাড়িতে পৌঁছানোর পর জানাজার নামাজের সময়সূচি জানানো হবে।
তাঁর মৃত্যুতে ফটিকছড়ির রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন