‘আগামী প্রজন্মের জন্য ঝুঁকিমুক্ত পরিবেশ চাই’: ডিসি জাহিদ

‘আমরা আগামী প্রজন্মের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ রেখে যেতে চাই না। তাদের জন্য একটি সুন্দর, সুস্থ ও বাসযোগ্য পরিবেশ তৈরি করে যেতে চাই। আমরা যেন সব সুযোগ-সুবিধা ভোগ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ রেখে না যাই। পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্ন রাখা শুধু একটি প্রতিষ্ঠান বা বিভাগের দায়িত্ব নয়, এটি আমাদের সবার দায়িত্ব।’ চট্টগ্রামের জেলা প্রশাসক […]
মানবাধিকার বাস্তবায়ন সংস্থা চট্টগ্রাম জেলা শাখার প্রতিনিধি সভা অনুষ্ঠিত

আজ ১৪ নভেম্বর ২০২৬, শনিবার বিকাল ৪টায় বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, চট্টগ্রাম জেলা শাখার আওতাধীন মফস্বলের সকল উপজেলা ও পৌরসভা শাখার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। জেলা শাখার সভাপতি প্রবীণ আইনজীবী মানবাধিকার সংগঠক অ্যাডভোকেট মোহাম্মদ আজমল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালন করেন বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি ও জেলা শাখার নির্বাহী সদস্য মো. মুজাহিদুল ইসলাম। চট্টগ্রাম নগরের […]
চট্টগ্রামে ইপসার দুই উদ্যোগ পরিদর্শনে বিশ্বব্যাংক
পরিবেশবান্ধব প্লাস্টিক পুনর্ব্যবহার ও আধুনিক মাছ চাষের প্রশংসা প্রতিনিধিদলের নিউজগার্ডেন ডেস্ক: পরিবেশবান্ধব প্লাস্টিক পুনর্ব্যবহার ও আধুনিক মাছ চাষে ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) বাস্তবায়িত দুটি উদ্যোগ পরিদর্শন করেছে বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। পরিদর্শন শেষে সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার, উৎপাদন প্রক্রিয়ায় বর্জ্য ও পরিবেশদূষণ কমানো এবং পরিচ্ছন্ন উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার […]
সংবাদদাতা বেলালের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত আটক, আদালতে প্রেরণ

ফটিকছড়ি প্রতিনিধি, এ.কে.এম. নাজিম উদ্দিন চৌধুরী: চট্টগ্রামের ফটিকছড়িতে সংবাদদাতা বেলাল উদ্দিনের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত আলম প্রকাশ আলম্যাকে (৩০) আটক করেছে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় জনতার সহায়তায় ফটিকছড়ি থানা পুলিশ অভিযুক্ত আলমকে আটক করে। তিনি ফটিকছড়ি উপজেলার রাঙ্গামাটিয়া এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম সামশুল আলম। ফটিকছড়ি […]
ফটিকছড়িতে আমন ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

ফটিকছড়ি প্রতিনিধি, এ.কে.এম. নাজিম উদ্দিন চৌধুরী: চলতি আমন মৌসুমে চট্টগ্রামের ফটিকছড়ি ও উত্তর ফটিকছড়ির ২০টি ইউনিয়নে ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। মাঠে মাঠে পাকা ধানের সমারোহে কৃষকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। অনুকূল আবহাওয়া অব্যাহত থাকায় ইতোমধ্যে অনেক কৃষক ধান কাটা শুরু করেছেন। স্থানীয় কয়েকজন কৃষক জানান, চলতি মৌসুমে এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে রয়েছে। আগামী […]
নাছির উদ্দীন বাহাদুরের মরদেহ এখনো পৌঁছেনি গ্রামের বাড়িতে, জানাজার সময় পরে জানানো হবে

ফটিকছড়ি প্রতিনিধি, এ.কে.এম. নাজিম উদ্দিন চৌধুরী: ফটিকছড়ির কৃতী সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমাজসেবক আলহাজ নাছির উদ্দীন বাহাদুরের মরদেহ এখনো তাঁর গ্রামের বাড়িতে পৌঁছেনি। গত শুক্রবার (১৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রে নিজ মেয়ের বাসায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। মরদেহ […]
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল

সারাদেশে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপি অঙ্গসংগঠনের যৌত্র উদ্যোগে প্রতিবাদ ও সভা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপি’র আহবায়ক আলাউদ্দিন আলী নুর এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আবু সুফিয়ান এমপি , চট্টগ্রাম (৯) আসন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক হারুন জামান ও নগর বিএনপি’র […]
পেশাগত জীবনে মানুষের সেবাকে অগ্রাধিকার দিয়েছেন ডা. শাহাদাত: মীর হেলাল

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামবাসীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ও সাবেক মেয়র ডা. শাহাদাত হোসেন আপ্রাণ চেষ্টা করেছেন বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। তিনি বলেন, রাজনৈতিক, সামাজিক ও পেশাগত জীবনে মানুষের সেবাকে অগ্রাধিকার দিয়েছেন ডা. শাহাদাত হোসেন। চসিকের দায়িত্ব নেওয়ার […]
দীর্ঘ অপেক্ষার অবসান, লালখান বাজারে চালু হলো ফুটওভার ব্রিজ

‘চট্টগ্রামের সবচেয়ে দৃষ্টিনন্দন ও নিরাপদ ফুটওভার ব্রিজ এটি’: প্রতিমন্ত্রী মীর হেলাল নিউজগার্ডেন ডেস্ক: দীর্ঘদিনের দাবি ও অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চট্টগ্রাম নগরের ব্যস্ততম লালখান বাজার মোড়ে চালু হলো নবনির্মিত ফুটওভার ব্রিজ। শনিবার (১৪ নভেম্বর) সকালে জনসাধারণের চলাচলের জন্য ব্রিজটি উদ্বোধন করা হয়। উদ্বোধনের আগে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী […]
সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক

নিউজগার্ডেন ডেস্ক: সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় বোট দুটি থেকে ৯টি ট্রলিং জাল ও ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য […]