মানবাধিকার বাস্তবায়ন সংস্থা চট্টগ্রাম জেলা শাখার প্রতিনিধি সভা অনুষ্ঠিত

আজ ১৪ নভেম্বর ২০২৬, শনিবার বিকাল ৪টায় বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, চট্টগ্রাম জেলা শাখার আওতাধীন মফস্বলের সকল উপজেলা ও পৌরসভা শাখার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

জেলা শাখার সভাপতি প্রবীণ আইনজীবী মানবাধিকার সংগঠক অ্যাডভোকেট মোহাম্মদ আজমল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালন করেন বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি ও জেলা শাখার নির্বাহী সদস্য মো. মুজাহিদুল ইসলাম।
চট্টগ্রাম নগরের বহদ্দারহাটস্থ ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় মানবাধিকার চট্টগ্রাম জেলা শাখার কার্যকরী কমিটি গঠনকল্পে গত ৭ নভেম্বর নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল মতে নির্বাচনের কথা থাকলেও একদিন পূর্বে ৬ নভেম্বর ফ্যাসিস্ট অনুসরণে ভোটারবিহীন কমিটি ঘোষণার তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়।
নির্বাচনে মহানগর শাখার সভাপতি অধ্যক্ষ ড. সানাউল্লাহ্ আনোয়ারা উপজেলা শাখার প্রতিনিধি দেখিয়ে জেলা শাখার সভাপতি এবং মানবাধিকার প্রজেক্টের কর্মচারী অ্যাডভোকেট মেহের জাকিয়া অয়ন ফটিকছড়ি উপজেলা শাখার প্রতিনিধি দেখিয়ে জেলা শাখার সাধারণ সম্পাদক পদের প্রার্থীতা ফরম সংগ্রহ করেছিলেন।কিন্তু তথ্য-উপাত্তে তাঁরা উভয় শাখার প্রাথমিক সদস্যও নন। স্পর্শকাতর বিষয়টি সম্পর্কে নির্বাচন কমিশনের সমন্বয়ক অ্যাডভোকেট জামাল হোসেনকে অবহিত করার পরও বাচাইয়ের সময় তাঁদের প্রার্থিতা ফরম বাতিল না করে ঘোষিত তারিখের পূর্বেই প্রার্থী-কমিশন উভয়ের যোগসাজসে ঘোষিত কমিটি বাতিলের দাবী জানিয়ে বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি ও রাঙ্গুনিয়া উপজেলা মডেল শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম আজাদ, রাউজান উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল হক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন, সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি অ্যডভোকেট রৌশন আরা বেগম ও সাধারণ সম্পাদক সাংবাদিক মো. হেদায়েত উল্লাহ্, আনোয়ারা উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট নূরুল আমিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, মীরশরাই উপজেলা শাখার সভাপতি প্রফেসর মুহাম্মদ মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হোসাইন মোহাম্মদ আশরাফ, ফটিকছড়ি উপজেলা শাখার সভাপতি সৈয়দ জাহেদ উল্লাহ্ কুরাইশী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবছার উদ্দিন হেলাল, হাটহাজারী উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ ছালামত উল্লাহ্ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো, আরাফাত, পটিয়া উপজেলা শাখার সভাপতি সাংবাদিক আবদুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বশির আহমদ, চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক আবুল হাসেম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লিয়াকত আলী চৌধুরী, রাউজান পৌরসভা শাখার সভাপতি ডা. মোহাম্মদ ওমর ফারুক, মীরশ্বরাই পৌরসভা শাখার সভাপতি অ্যাডভোকেট ফজলুল বারী, বারৈয়াহাট পৌরসভা শাখার সভাপতি অ্যাডভোকেট আশরাফ সিদ্দিকী, দোহাজারী পৌরসভা শাখার সভাপতি সাংবাদিক কামরুল হুদা ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু তৈয়ব, সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি প্রধান শিক্ষক এ কে ফজলুল করিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল উদ্দিন, সন্দ্বীপ পৌরসভা শাখার সভাপতি মোহাম্মদ আরিফুর রহমান, সাতকানিয়া উপজেলা শাখার সহ-সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, রাঙ্গুনিয়া উপজেলা মডেল শাখার দফতর সম্পাদক সিকদার গিয়াস উদ্দীন মাহমুদ প্রমুখ।
সভায় জেলা শাখার বশংবদ কমিটি বাতিল করে সংবিধানের আলোকে বৈধপন্থায় নতুন কমিটি গঠনের নিমিত্তে জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আজমল হককে আহ্বায়ক ও সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ারকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনকল্পে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়। প্রস্তাবিত আহ্বায়ক কমিটি অনুমোদনের জন্য সংস্থার মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সুদৃষ্টি কামনা করা হয়।

মন্তব্য করুন