
ফটিকছড়ি প্রতিনিধি, এ.কে.এম. নাজিম উদ্দিন চৌধুরী: চট্টগ্রামের ফটিকছড়িতে সংবাদদাতা বেলাল উদ্দিনের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত আলম প্রকাশ আলম্যাকে (৩০) আটক করেছে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় জনতার সহায়তায় ফটিকছড়ি থানা পুলিশ অভিযুক্ত আলমকে আটক করে। তিনি ফটিকছড়ি উপজেলার রাঙ্গামাটিয়া এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম সামশুল আলম।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে হামলায় আহত সংবাদদাতা বেলাল উদ্দিন (২৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
খবরটি পড়েছেনঃ 8








