
ফটিকছড়ি প্রতিনিধি, এ.কে.এম. নাজিম উদ্দিন চৌধুরী: ফটিকছড়ি উপজেলার পশ্চিম নানুপুর গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ আলহাজ্ব নাছির উদ্দীন বাহাদুরের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
যুক্তরাষ্ট্রে ইন্তেকালের পর তাঁর মরদেহ গত রোববার (১৫ নভেম্বর) রাতে সুদূর যুক্তরাষ্ট্র থেকে নিজ গ্রামের বাড়িতে এসে পৌঁছায়।
সোমবার (১৬ নভেম্বর) সকালে পশ্চিম নানুপুরের নিজ গ্রামের মন্নানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আত্মীয়স্বজনসহ বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত সবাই মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিশিষ্ট এই শিল্পপতি ও সমাজসেবকের মৃত্যুতে পশ্চিম নানুপুরসহ ফটিকছড়ি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।









