
নিউজগার্ডেন ডেস্ক: অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ( AMR) বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং এ সমস্যা মোকাবিলায় বিভিন্ন পেশা ও ক্ষেত্রের মানুষের সম্মিলিত উদ্যোগকে উৎসাহিত করতে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ২১ নভেম্বর শনিবার পালন করা হবে ‘বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬’। এবারের বৈশ্বিক প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ One Health, One Action: Prevent AMR Now ।
বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি ও ফার্মাকোলজি বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিভাসু’র ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দিন এবং ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো: আহসানুল হক। সভাপতিত্ব করবেন ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি ও ফার্মাকোলজি বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ সোহেল আল ফারুক।









