
চট্টগ্রাম, ২২ নভেম্বর ২০২৬: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল শহীদ আলী আহসান মুহাম্মদ মুজাহিদের শাহাদাত দিবস উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) বিকেল ২টা ৩০ মিনিটে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, চট্টগ্রামের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন (এমসিএ), ইংল্যান্ড (যুক্তরাজ্য)-এর সেন্ট্রাল প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার হামিদ হোসাইন আজাদ।
শহীদ আলী আহসান মুহাম্মদ মুজাহিদের বর্ণাঢ্য রাজনৈতিক ও সাংগঠনিক জীবন, আদর্শ, ত্যাগ ও সংগ্রাম নিয়ে সভায় আলোচনা করা হবে।
খবরটি পড়েছেনঃ 5









