অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান প্রধান তথ্য কমিশনার

নিউজগার্ডেন ডেস্ক: প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। একই সঙ্গে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক এস এ এম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন। শনিবার (১৭ অক্টোবর) পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এতে স্বাক্ষর করেছেন তথ্য ও সম্প্রচার […]
প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর ঘিরে নিরাপত্তা ও জনদুর্ভোগ নিরসনে সিএমপির সঙ্গে মহানগর বিএনপির সমন্বয় সভা

নিউজগার্ডেন ডেস্ক: প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর ও শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি কমাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও চট্টগ্রাম মহানগর বিএনপির নেতৃবৃন্দের মধ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্যে আগামী ২০ অক্টোবর প্রধানমন্ত্রীর […]
বাকলিয়া স্কুলে শিক্ষক অজিত-অনিমা ফাউন্ডেশনের সংবর্ধনা

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার চরণদ্বীপস্থ জ্ঞানতাপস শিক্ষক অজিত কুমার চৌধুরী ও মহিয়সী নারী অনিমা রানী বড়ুয়া ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর বাকলিয়া সরকারী উচ্চ বিদ্যালয় থেকে ২০২৫ সালে সরকারী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আজ ১৭ অক্টোবর শনিবার সকালে বিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রগতি নার্সিং কলেজের অধ্যক্ষ মিজ মমতা […]
এপিক হেলথ কেয়ার ও চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্পোরেট চুক্তি

নিউজগার্ডেন ডেস্ক: উন্নত, সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এপিক হেলথ কেয়ার ও চট্টগ্রাম প্রেস ক্লাবের মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সকল সদস্য ও তাদের নির্ভরশীল সদস্যরা এপিক হেলথ কেয়ারের বিশেষায়িত চিকিৎসাসেবা, আধুনিক চিকিৎসা প্রযুক্তি এবং সমন্বিত স্বাস্থ্যসেবা বিশেষ সুবিধার মাধ্যমে গ্রহণ করতে পারবেন। শনিবার দুপুরে চট্টগ্রাম […]
সরকারি নির্মাণকাজের মানের সঙ্গে আপস করা যাবে না: আবু সুফিয়ান এমপি

নিউজগার্ডেন ডেস্ক: সরকারি অর্থে নির্মিত ভবন দেশের সম্পদ উল্লেখ করে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, নির্মাণকাজে ব্যবহৃত উপকরণের গুণগত মান ও ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সামান্য অর্থ সাশ্রয়ের জন্য নির্মাণকাজের মানের সঙ্গে আপস করা যাবে না। প্রয়োজনে ব্যয় বাড়লেও নির্ধারিত মান বজায় রাখতে হবে। কারণ, নির্মাণকাজে ত্রুটি থাকলে ভবিষ্যতে বড় ধরনের ক্ষতি […]
আনোয়ারায় আস্থার আলো ফাউন্ডেশনের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

নিউজগার্ডেন ডেস্ক: আনোয়ারায় অবস্থিত আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে এক ঝাঁক মেধাবী তরুন নিয়ে সীতাকুন্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক এবং গুলিয়াখালী সমুদ্র সৈকতে বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়। আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ আব্দুল্লাহ এবং সিনিয়র সহ সভাপতি এন মোহাম্মদ জুনাইদের সার্বিক তত্ত্বাবধানে আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মনির উদ্দিন জুয়েল, […]
ইন্ডাষ্ট্রি ও একাডেমিয়ার পারস্পরিক সহযোগিতার মাধ্যমে টেকসই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব: চেম্বার সভাপতি

নিউজগার্ডেন ডেস্ক: ব্যবসায়িক কার্যক্রমে জ্ঞান বিনিময়, গবেষণা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে টেকসই অর্থনৈতিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) এবং চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ১৭ অক্টোবর বিকেলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কনফারেন্স হলে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকে […]
দেবী দুর্গার আদর্শে প্রকৃতিমাতাকে রক্ষার আহ্বান

নিউজগার্ডেন ডেস্ক: বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে আজ ১৭ অক্টোবর ২০২৬, শনিবার বিকেল ৩টায় বোয়ালখালী উপজেলার ৫ নম্বর সারোয়াতলী ইউনিয়নের সারোয়াতলী গ্রামে প্রকৃতিমাতাকে রক্ষার আহ্বানে “প্রকৃতি বাঁচলে মানবতা বাঁচবে” শীর্ষক পুস্তিকা বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক, প্রকৌশলী সিঞ্চন ভৌমিক। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন […]
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান মঈন উদ্দীন হাসানের

নিউজগার্ডেন ডেস্ক: সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নে ‘মাস্টার মোহাম্মদ তাজুল ইসলাম স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে প্রায় ২০০ জন সনাতন ধর্মাবলম্বীর মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব মঈন উদ্দীন হাসান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার […]
শুধু বই পড়ালেই প্রকৃত শিক্ষক হওয়া যায় না: ডিসি জাহিদ

নিউজগার্ডেন ডেস্ক: শুধু পাঠ্যবই পড়ানো আর শিক্ষার্থীদের পড়া নেওয়ার মধ্যেই শিক্ষকের দায়িত্ব শেষ নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, শিক্ষার্থীদের শ্রদ্ধা পদমর্যাদা দিয়ে আদায় করা যায় না। নিজের জ্ঞান, যোগ্যতা ও আচরণের মাধ্যমে সেই শ্রদ্ধা অর্জন করতে হয়। শিক্ষার্থীদের কাছে অনুসরণীয় ব্যক্তিত্ব হয়ে উঠতে হবে শিক্ষকদের। চট্টগ্রামে নবনিয়োগপ্রাপ্ত […]