আনোয়ারা ছাত্রশিবিরের প্রাক্তন দায়িত্বশীলদের প্রীতি সমাবেশ

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সাথী ও সদস্যদের নিয়ে স্মৃতিচারণ ও প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আনোয়ারা শিবিরের সাবেক শতাধিক সাথী সদস্যরা। এসময় সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের আগমনে মিলন মেলায় পরিণত হয়। শুক্রবার (১০ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর ন্যাশনাল হাসপাতাল হলরুমে এই স্মৃতিচারণ ও প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের […]

আইইবি’র নতুন কমিটি

নিউজগার্ডেন ডেস্ক: সাধারণ সদস্যদের উদ্যোগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল চারটায় কোতোয়ালীর কাজির দেউড়ি এলাকার আইইবির চট্টগ্রাম কেন্দ্রের সেমিনার হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী মমিনুল হক। সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রকৌশলীসহ সাধারণ প্রকৌশলী উপস্থিত ছিলেন। সভায় প্রকৌশলীরা আইইবি চট্টগ্রাম কেন্দ্রের কার্যক্রম সুন্দরভাবে […]

‘দামপাড়ায় মসজিদে তালামারা ও ওয়াসার লাইন কেটে দেয়ার বিরুদ্ধে জরুরী ব্যবস্থা নেয়া হউক’’

নিউজগার্ডেন ডেস্ক: এসিআই হিল, দামপাড়ায় অবৈধ ব্যক্তি সৈয়দ জিয়াদ রহমান কর্তৃক মসজিদে তালামারা, ওয়াসার লাইন কেটে দেয়া সহ অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জরুরী ব্যবস্থা নিতে হবে। সূত্র জানায়, এসিআই হিলের (ম্যানোলা হিল) নীচে ২২ জন দোকানদার দীর্ঘ ১ যুগ ধরে ব্যবসা পরিচালনা করে আসছে। দোকানদাররা দীর্ঘদিন ব্যবসা করার সময় নিজস্ব অর্থায়ন ও এসিআই হিলের স্বত্বাধিকারীর সহযোগিতায় […]

‘দেশে দেশে মৈত্রী ও মানুষে মানুষে সম্প্রীতি প্রতিষ্ঠাই কোরআন সুন্নাহর নির্দেশনা ও শিক্ষা’

নিউজগার্ডেন ডেস্ক: দ্বীনি ও মানবসেবামূলক সংস্থা আনজুমানে খোদ্দামুল মুসলেমীনের আয়োজনে নগরীর লালদীঘি ময়দানে দুইদিনব্যাপী ঐতিহাসিক পবিত্র তাফসিরুল কোরআন মাহফিলে আজ শুক্রবার প্রথম দিনে হাজারো দ্বীনদার মানুষের সমাগম ঘটে। মাহফিলে আলাদা প্যান্ডেলে পর্দা সহকারে মহিলাদের তাফসির শোনার ব্যবস্থা ছিল। মাহফিলে প্রখ্যাত ইসলামী স্কলার ও মুফাস্সিরে কোরআনগণ হুব্বে মুস্তফা (দ.) তথা নবীপ্রেম, ইসলামের দৃষ্টিতে পর্দার গুরুত্ব, নারী […]

রাঙ্গুনীয়ায় মামুন হত্যার বিচার ও প্রকৃত দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নিউজগার্ডেন ডেস্ক: রাঙ্গুনীয়ার সরফভাটা ইউনিয়নের জনপ্রিয় বিএনপি নেতা মামুনের প্রকৃত হত্যাকারীদের আইনের আওতায় আনা, রাজনৈতিক ও অর্থনৈতিক উদ্দেশ্য হাসিলের নিমিত্তে মামুন হত্যায় নিরীহ আরবিন হুমায়ন, জাবেদ বাহাদুর সহ অন্যান্যদের জড়ানোর প্রতিবাদ এবং মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রকৃত আসামীদের আওতায় আনার দাবীতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে সরফভাটার সর্বস্তরের জনগন। বিপুল সংখ্যক নারী ও পুরুষের […]