’বিদ্যালয় নাট্যদল’ গঠিত হলো ওডেব’র

নিউজগার্ডেন ডেস্ক: সাংস্কৃতিক জাগরণের মাধ্যমে শিক্ষার্থীদের মনোসামাজিক বিকাশ ও নারীর মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামের ৫নং মোহরা ওয়ার্ডের এ এল খান উচ্চ বিদ্যালয়ে গঠিত হয়েছে ২৫ সদস্য বিশিষ্ট ’বিদ্যালয় নাট্যদল’। জাতীয় মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর সহায়তায় এবং মানবাধিকার ও ইএসসি রাইটস নিয়ে কাজ করা সংগঠন ওডেবের উদ্যোগে এই ব্যতিক্রমী দলটি যাত্রা শুরু করলো। […]