প্রশাসক অপসারণ, চেম্বার রাজা কে…!!

চট্টগ্রাম চেম্বার অব কমার্সের প্রশাসকের অপসারণ দাবিতে আজ মানববন্ধন দেখা গেল। আশ্চর্যের বিষয়, যারা ব্যানার হাতে দাঁড়িয়েছিলেন, তাদের বেশিরভাগই চেম্বারের সদস্য নন। মহানগরের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ বিএনপি কর্মী, সাগরিকা রোডের কারখানা ও গার্মেন্টস শ্রমিকদেরও সেখানে আনা হয়েছিল। আয়োজনের পেছনে ছিলেন মহানগর বিএনপির কয়েকজন যুগ্ম আহ্বায়ক, থানার কিছু নেতা এবং একজন সাবেক চেম্বার সভাপতির প্রত্যক্ষ নির্দেশ। […]