প্রশাসক অপসারণ, চেম্বার রাজা কে…!!

চট্টগ্রাম চেম্বার অব কমার্সের প্রশাসকের অপসারণ দাবিতে আজ মানববন্ধন দেখা গেল।

আশ্চর্যের বিষয়, যারা ব্যানার হাতে দাঁড়িয়েছিলেন, তাদের বেশিরভাগই চেম্বারের সদস্য নন।

মহানগরের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ বিএনপি কর্মী, সাগরিকা রোডের কারখানা ও গার্মেন্টস শ্রমিকদেরও সেখানে আনা হয়েছিল।

আয়োজনের পেছনে ছিলেন মহানগর বিএনপির কয়েকজন যুগ্ম আহ্বায়ক, থানার কিছু নেতা এবং একজন সাবেক চেম্বার সভাপতির প্রত্যক্ষ নির্দেশ।

অবশেষে বিকেলে প্রশাসককে অপসারণ করা হয়। এখন প্রশ্ন উঠছে—তিনি কি আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিলেন, নাকি কারো চেম্বার দখলের পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছিলেন?

নেটিজেনরা বলছেন, চেম্বার দখলের কৌশল হিসেবেই এই নাটক সাজানো হয়েছে। উল্লেখযোগ্য যে, সাবেক এই চেম্বার সভাপতির নেতৃত্বে এমপি লতিফ, মাহবুবুল আলম, এমনকি সাবেক মন্ত্রী ও সভাপতি সাইফুজ্জামান জাবেদ, সবাই আওয়ামী আমলে চেম্বারকে নিয়ন্ত্রণ করেছেন।

আজ আবারও সেই সাবেক চেম্বার নেতাই নিজেকে “চেম্বার রাজা” হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন। তিনি এখন মহান বিএনপি নেতা ৫ আগষ্টের পর…!!!

মন্তব্য করুন