বেগম খালেদা জিয়ার ইন্তেকালে চট্টগ্রাম ড্যাব নেতৃবৃন্দের গভীর শোক

বিএনপি চেয়ারপারসন, সাবেক সফল প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডক্টর্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চট্টগ্রাম শাখার নেতৃবৃন্দ। এক যৌথ শোক বার্তায় ড্যাব চট্টগ্রাম শাখার নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। দেশ ও জাতির ক্রান্তিলগ্নে তাঁর আপসহীন নেতৃত্ব এবং মানুষের […]
ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবীতে মতবিনিময়

নিউজগার্ডেন ডেস্ক: আটাবের সাবেক মহাসচিব লায়ন আসলাম খান বলেছেন, ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ২০২৫ বাতিল করতে হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ২০১৩ সালের আইন এবং ২০২১ সালের সংশোধনী আইনের পরিবর্তন করে নতুন যে অধ্যাদেশের খসড়া তৈরি করেছে, তা বাস্তবায়িত হলে দেশের প্রায় ৫ হাজার ট্রাভেল এজেন্সি বন্ধ হয়ে যেতে পারে। এতে […]
সন্ত্রাসীদের গ্রেফতার করে জননিরাপত্তা নিশ্চিতকরতে হবে: মুহাম্মদ শাহজাহান

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল আয়োজিত দায়িত্বশীল সমাবেশ আজ মঙ্গলবার সকাল ১০ টায় দেওয়ানবাজারস্থ চট্টগ্রাম মহানগরী জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শুরুতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, আদর্শ দেশপ্রেমিক ও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ […]
‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আপসহীন নেতৃত্ব দিয়েছিলেন বেগম জিয়া’

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন। এক শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক অবিচ্ছেদ্য অংশ। তিনি আজীবন দেশের মানুষের ভোটের অধিকার, স্বাধীনতা […]
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাবের শোক

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রেস ক্লাব। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির পূর্বনির্ধারিত সভা স্থগিত করে এক শোকসভার আয়োজন করা হয়। চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে ও সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় […]
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের শোক

নিউজগার্ডেন ডেস্ক: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর ৬.০০ টায় ঢাকা এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিঊন। স্বৈরাচার থেকে ফ্যাসিবাদ বিরোধী আপোসহীন লড়াইয়ের অনুপ্রেরণার উজ্জ্বল, দেশ ও জাতির উন্নয়নে অবিচল থেকে গণতন্ত্রের জননী হিসেবে আখ্যায়িত হয়েছেন দেশমাতা বেগম খালেদা জিয়া। শত নির্যাতন, পরিত্যক্ত কারাগারে বন্দি জীবন […]
বেগম জিয়ার মৃত্যুতে সিএমইউজের শোক

নিউজগার্ডেন ডেস্ক:চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজ) গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছে যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক অভিজ্ঞ, সংগ্রামী ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল। এক বিবৃতিতে সিএমইউজের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ ও সাধারণ সম্পাদক সালেহ নোমান বলেন, বহু উত্থান -পতনের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক আন্দোলন, […]