শহীদ জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করে জনগণের ভাগ্য উন্নয়নে ভূমিকা রেখেছেন : এরশাদ উল্লাহ এমপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড বিএনপির উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে এরশাদ উল্লাহ এমপি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করে জনগণের […]
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগে যোগ দিলেন ডা. শওকত আজাদ

[চট্টগ্রাম, ২ সেপ্টেম্বর ২০২৬]- বন্দরনগরীর অন্যতম আধুনিক ও সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগে কনসালটেন্ট হিসেবে যোগ দিয়েছেন ডা. শওকত আজাদ। নেফ্রোলজিতে এমডি ডিগ্রিধারী ডা. আজাদের কিডনি রোগের চিকিৎসা ও ব্যবস্থাপনায় রয়েছে ১২ বছরের অভিজ্ঞতা। তাঁর যোগদানের মাধ্যমে চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের রোগীদের জন্য কিডনি রোগ নির্ণয়, ডায়ালাইসিস এবং জটিল কিডনি রোগ ব্যবস্থাপনায় আরও […]
চট্টগ্রাম মহানগর যুবদলের কর্মীসভা ৩ সেপ্টেম্বর

“সমসাময়িক বিষয়াবলী ও সাংগঠনিক স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবে” চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে কাল ৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বিকেল ৩টায়, কাজীর দেউড়ি নাসিমন ভবনস্থ চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় চত্বরে এক কর্মীসভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন […]
৫ সেপ্টেম্বরের কর্মসূচি সফল করতে সর্বাত্মক প্রস্তুতির আহ্বান নজরুল ইসলামের

নিউজগার্ডেন ডেস্ক: আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ ও লালদিঘী সমাবেশ সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগরীর ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দের এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে ১১ দলীয় ঐক্য, চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে নগর জামায়াতের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও […]
নজরুলের ‘মানুষ’ কবিতা অবলম্বনে প্যান্টোমাইম মুভমেন্টের মূকনাট্য ‘কোথাও কেউ নেই’

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট ও বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিশেষ মূকাভিনয় অনুষ্ঠান ‘মূকাভিনয়ে নজরুল’। নজরুলবর্ষের বিশেষ এই আয়োজনে প্যান্টোমাইম মুভমেন্টের প্রযোজনায় কবি কাজী নজরুল ইসলামের ‘মানুষ’ কবিতা অবলম্বনে মূকনাট্য ‘কোথাও কেউ নেই’ পরিবেশিত হয়। মূকনাট্যটির ভাবনা, নির্মাণ ও অভিনয়ে ছিলেন শান্তনু দাশ। […]