চট্টগ্রামে জামায়াতের সীরাতুন্নবী (সা.) মাহফিল ২৩ সেপ্টেম্বর

চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে পবিত্র সীরাতুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মাহফিল আগামী ২৩ সেপ্টেম্বর, ২০২৬, বুধবার বিকাল ৪টায় নগরীর জিইসি কনভেনশন সেন্টার, জিইসি মোড়ে অনুষ্ঠিত হবে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। প্রধান ওয়ায়েজ হিসেবে আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামী […]

ডেঙ্গু নিধনে সবাইকে সচেতন হতে হবে: আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু নিধন ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে চট্টগ্রাম মহানগর যুবদলের কর্মসূচির অংশ হিসেবে চকবাজার থানা যুবদলের উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ, ব্লিচিং পাউডার প্রয়োগ ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে। আজ বিকেল ৫টার দিকে চকবাজার এলাকায় এ কর্মসূচি শুরু হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু […]

চট্টগ্রামে বাদীকে ছুরিকাঘাত, ১৫ দিনেও গ্রেফতার হয়নি

চট্টগ্রামে আদালত চলাকালে এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় ছুরিকাঘাতে চাঞ্চল্যকর হত্যাচেষ্টার ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি কোন আসামী। উল্টো ভুক্তভোগীকে স্ব-পরিবারে হত্যার হুমকি দিয়ে যাচ্ছেন আসামিরা। তাদের অব্যাহত হুমকিতে জীবন রক্ষায় ভুক্তভোগী পালিয়ে বেড়ালেও পুলিশ বলছে আসামিদের খুঁজে পাওয়া যাচ্ছে না। গত ৬ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত -৩ এর […]

সিআরএফ সম্মিলন ১৯ ডিসেম্বর

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের (সিআরএফ) সম্মিলন আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এই সম্মিলনে ফোরামের সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করবেন। গত শনিবার (১৯ সেপ্টেম্বর) নগরের একটি রেস্টুরেন্টে ফোরামের সভাপতি কাজী আবুল মনসুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও সভায় সদস্যদের জন্য এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) টুলস […]