ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন

“Don’t Miss a Beat” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হার্ট দিবস ২০২৬ উপলক্ষে ইসলামী ব্যাংক হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টার, মিরপুরের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্ব, ২০২৬ মঙ্গলবার সকালে মিরপুর ইসলামী ব্যাংক হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টার প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়। র্যালি শেষে হাসপাতালের অডিটোরিয়ামে হৃদরোগ প্রতিরোধ ও সুস্থ জীবনযাপন বিষয়ে আলোচনা সভা […]
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে ২০০০ জনেরও বেশি হৃদরোগীর এনজিওপ্লাস্টি সম্পন্ন

[ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৬] – বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম অত্যন্ত জটিল এবং ঝুকিপূর্ণ রোগীসহ ২০০০ জনেরও বেশি হৃদরোগীর এনজিওপ্লাস্টি/ স্টেন্টিং (পিটিসিএ) চিকিৎসা সফলভাবে সম্পন্ন করেছে। এই সাফল্য চট্টগ্রামসহ আশপাশের অঞ্চলের মানুষের জন্য বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদানে এভারকেয়ার হসপিটালের প্রচেষ্টার প্রমাণস্বরূপ। এই সাফল্য উদযাপনে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম আজ একটি প্রেস ইভেন্ট ও র্যালি আয়োজনের মধ্য […]
আজকের কাজ আজই শেষ করা পবিত্র দায়িত্ব: ডিসি জাহিদ

নিউজগর্ডেন ডেস্ক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিনের কাজ সেদিনই শেষ করার তাগিদ দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, মানুষের প্রত্যাশা ও সময়ের মূল্য—দুটিই বেড়েছে। সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সরকারি সেবার ধরনও বদলাতে হবে। জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি আজ মঙ্গলবার এসব কথা বলেন। মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ‘আপনার যে কাজ, […]
রিকশা শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো বিবেচনার আশ্বাস মেয়র ডা. শাহাদাতের

নিউজগর্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর রিকশা শ্রমিকদের পাঁচ দফা দাবির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, রিকশা শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। বৈধ লাইসেন্সধারী রিকশা শ্রমিকদের অগ্রাধিকার দেওয়ার বিষয়েও সিটি কর্পোরেশন সচেতন থাকবে। তিনি মঙ্গলবার বিকেলে নগরীর টাইগার পাসস্থ চসিক কনফারেন্স রুমে রিকশা শ্রমিকদের […]
পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব

চট্টগ্রাম পুলিশ সুপার (এস,পি) মাসুদ আলম বিপিএম এর সাথে ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার সৌজন্যে সাক্ষাৎ করেছেন ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি সি.আর.ইউ. র সাংগঠনিক সম্পাদক, ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল ইসলাম রিপন,সাধারণ সম্পাদক মোঃ নজিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস,এম ওসমান প্রনুখ।
বিশ্বে এক-তৃতীয়াংশ মানুষের মৃত্যুর জন্য দায়ী হার্ট অ্যাটাক: আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য (এমপি) মোঃ আবু সুফিয়ান বলেছেন, ধূমপান, অনিয়ন্ত্রিত জীবনযাপন ও হাঁটাচলা না করার কারণে প্রতিনিয়ত হৃদরোগের ঝুঁকি বাড়ছে। বিশ্বে এক-তৃতীয়াংশ মানুষের মৃত্যুর জন্য দায়ী হার্ট অ্যাটাক বা হৃদরোগ। বাংলাদেশেও হার্ট অ্যাটাক বা হৃদরোগ এখন খুবই সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। হার্ট অ্যাটাক প্রতিরোধে রেজিস্ট্রার্ড চিকিৎসকের পরামর্শের […]