মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে: শামসুজ্জামান হেলালী

চট্টগ্রাম, ২৩ অক্টোবর: মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে ইসলামী সমাজ প্রতিষ্ঠার বিকল্প নেই। এ লক্ষ্য অর্জনে যুবসমাজকে সবার আগে এগিয়ে আসতে হবে। সমাজ থেকে অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ড দূর করতে যুবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর যুব বিভাগের সভাপতি ও নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ […]
এম ক্যাশ-এর বোর্ড সভা অনুষ্ঠিত

নিউজগার্ডেন ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর সাবসিডিয়ারি কোম্পানি এম ক্যাশ লিঃ-এর পরিচালনা পর্ষদের ৬ষ্ঠ সভা ১৯ অক্টোবর, ২০২৬ সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। এম ক্যাশ লিঃ-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেন এতে সভাপতিত্ব করেন। সভায় এম ক্যাশ লিঃ-এর ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন ও ড. এম কামাল উদ্দীন জসীম, ইসলামী ব্যাংকের কোম্পানি সেক্রেটারি মোঃ […]
ইপিজেড থানা জামায়াতের দায়িত্বশীল সমাবেশ

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীল সমাবেশ শুক্রবার সকাল ১০টায় থানা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। থানা প্রচার সম্পাদক ফখরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইপিজেড থানা আমীর আবুল মোকাররম, […]
বাকলিয়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম নগরের বাকলিয়ায় অভিযান চালিয়ে চোরাই মালামাল উদ্ধারের পাশাপাশি মো. উজ্জল মিয়া (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৩টা ১০ মিনিটে বাকলিয়া থানাধীন এক্সেস রোডের সুমনের ভাতের হোটেলের সামনে এ অভিযান চালানো হয়। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলমের নেতৃত্বে এসআই বাবুল হোসেন, এএসআই মোহাম্মদ জমির উদ্দিনসহ […]
কর্ণফুলীতে ‘নুরুন্নবী চেয়ারম্যান মার্কেট’ নিয়ে সিডিএ-মালিকপক্ষ মুখোমুখি

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক মোড়ের নুরুন্নবী চেয়ারম্যান মার্কেটের জমির সীমানা নিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সঙ্গে মালিকপক্ষের বিরোধ আদালত পর্যন্ত গড়িয়েছে। জমির মালিকানা ও দাগ-সংক্রান্ত বিরোধের মধ্যে ১৪২৫ নম্বর দাগের বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিয়েছেন হাইকোর্ট। ফলে ওই দাগের জমি নিয়ে পরবর্তী পদক্ষেপের ক্ষেত্রে আদালতের আদেশের পরিধি ও শর্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। […]
৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব শান্তির জন্য জাতিসংঘকে আরও কার্যকর হতে হবে

নিকোলাস বিশ্বাস: ২৪ অক্টোবর “জাতিসংঘ দিবস”। ২০২৬ সালে গোটা বিশ্ব এ দিবসটি পালন করবে এমন এক সময়ে, যখন আন্তর্জাতিক সহযোগিতা গভীর সংকটের মুখে। যুদ্ধ বেসামরিক মানুষের জীবন বিপন্ন করছে, ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা সম্মিলিত পদক্ষেপ অচল করে দিচ্ছে, মানবাধিকার সুরক্ষায় দেখা যাচ্ছে দ্বৈতনীতি এবং জলবায়ু সংকটের সবচেয়ে বড় বোঝা বহন করছে বিশ্বের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী। অর্থনৈতিক বৈষম্য ও […]
কাঞ্চনার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, নগদ অনুদান ও শাড়ি-লুঙ্গি উপহার বিতরণ

সাতকানিয়া প্রতিনিধি: সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়িয়েছেন এজাহার মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কাঞ্চনা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাহাদাৎ হোসেন। ১৯ ও ২০ অক্টোবর দুই দিনব্যাপী সাতকানিয়ার কাঞ্চনা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় পূজামণ্ডপের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি নগদ অনুদান এবং শাড়ি-লুঙ্গি উপহারসামগ্রী বিতরণ করেন। পরিদর্শনকালে […]