আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বাঁশখালীতে ছাত্রদলের মশাল মিছিল

নিউজগার্ডেন ডেস্ক: দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রামের বাঁশখালীতে বিক্ষোভ মশাল মিছিল করেছে উপজেলা ও পৌর ছাত্রদল। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য এস এম তৈয়বের নেতৃত্বে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়। বাঁশখালী উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে আয়োজিত মিছিলটি বাঁশখালী বালিকা […]

তারেক রহমানের জন্মদিনে চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের দোয়া ও খাবার বিতরণ

নিউজগার্ডেন ডেস্ক: বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল এবং এতিম শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। ২০ নভেম্বর (শুক্রবার) বাদ জুমা নগরীর শাহ আমানত মাজার সংলগ্ন তনজিমুল মোছলেমীন এতিমখানায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু […]

মানবাধিকার কমিশন গ্লোবালের প্রেসিডেন্ট হলেন চট্টগ্রামের মোস্তফা

নিউজগার্ডেন ডেস্ক: আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গ্লোবালের (আইএইচআরসিজি) বাংলাদেশ চ্যাপ্টারের ‘ন্যাশনাল ডিরেক্টর ফর বাংলাদেশ’ ও প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রামের বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক সৈয়দ মোস্তফা আলম। ২০২৬-২০২৯ মেয়াদে বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা, মানবিক সহযোগিতা ও সংশ্লিষ্ট কার্যক্রমে ভূমিকা রাখার লক্ষ্যে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। সংস্থাটির ১৭ নভেম্বর ২০২৬ তারিখে ইস্যু করা নিয়োগপত্রে […]

তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বেই বিএনপি আজ রাষ্ট্র ক্ষমতায়: ডা. শাহাদাত হোসেন

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান হওয়া সত্ত্বেও তারেক রহমান রাজনীতির পথচলা শুরু করেছিলেন একেবারে তৃণমূল থেকে। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলীতে প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে যে যাত্রা শুরু হয়েছিল, আজ তা দেশের রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে […]

নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে অনিবন্ধিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ডা. শাহাদাত হোসেন

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামে নিরাপদ ও মানসম্মত ডেন্টাল চিকিৎসাসেবা নিশ্চিত করতে অনিবন্ধিত ও অদক্ষ ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, নগরীতে নিবন্ধনহীন ও অযোগ্য ব্যক্তিদের ডেন্টাল চিকিৎসা কার্যক্রম পরিচালনার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে। […]

ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম

নিউজগার্ডেন ডেস্ক: দীর্ঘদিনের জরাজীর্ণ অবস্থা কাটিয়ে নতুন রূপ পেয়েছে ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলা স্টেডিয়াম। মাঠ ও পিচ সংস্কার, গ্যালারি ও প্যাভিলিয়নের উন্নয়ন, আধুনিক প্রেস বক্স স্থাপনসহ খেলোয়াড়দের জন্য বাড়ানো হয়েছে বিভিন্ন সুযোগ-সুবিধা। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার উদ্যোগ ও তত্ত্বাবধানে জেলা ক্রীড়া সংস্থা কয়েক মাসের মধ্যে এসব সংস্কারকাজ সম্পন্ন করেছে। শুক্রবার (২০ নভেম্বর) সংস্কার […]

সিআরবিতে শতবর্ষী বৃক্ষ হত্যার প্রতিবাদে শোকসভা

বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদ, চট্টগ্রাম বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে আজ ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার সকাল ১০টায় চট্টগ্রামের ঐতিহ্যমণ্ডিত স্থান সিআরবিতে পাঁচটি শতবর্ষী বৃক্ষের মৃত্যুর প্রতিবাদে এক শোকসভার আয়োজন করা হয় উক্ত শোকসভায় সভাপতিত্ব করেন বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক শোকসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাহাজ শ্রমিক ফেডারেশনের […]

আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল

চট্টগ্রাম, ২০ নভেম্বর ২০২৬: দেশব্যাপী আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াও, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচটি স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী। শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে জুমার নামাজের পর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে জামায়াতের বিভিন্ন থানা, ওয়ার্ড ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশগ্রহণ করেন। *ডবলমুরিং […]

উন্নয়নকাজের গুণগত মানের সঙ্গে কোনো আপস নয়: প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরীর ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের ছোটপুল এলাকায় চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। শুক্রবার বাদে জুমা পরিদর্শনকালে তিনি এলাকার চলমান উন্নয়নকাজের অগ্রগতি, নির্মাণমান ও বাস্তবায়ন পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের উন্নয়নকাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন। […]

কর্ণফুলীতে আওয়ামী লীগের সক্রিয় সদস্যসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলীতে পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগের এক সক্রিয় সদস্যসহ দুজনকে গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানা পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার বড় উঠান শাহমীরপুর এলাকা থেকে মো. আইয়ুব (৩৯) এবং শিকলবাহা পটিয়া ক্রসিং এলাকার রিভার ভিউ কমিউনিটি সেন্টার থেকে মো. জনি (৩০) নামে অপর একজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ […]