বোয়ালখালীতে এসিল্যান্ডসহ বিভিন্ন কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

বোয়ালখালী উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মেহেদী হাসান ফারুক। উপজেলা শিক্ষা কর্মকর্তা সালমা ইসলামের সঞ্চালনায় গতকাল ১৯ নভেম্বর, বৃহস্পতিবার বিকাল ৩টায় বোয়ালখালী অফিসার্স ক্লাবের উদ্যোগে বিভিন্ন কর্মকর্তাদের বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায়ী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা প্রকৌশলী রনী সাহা, […]
মিরসরাইয়ে সোহাগ এলিট পরিবহনের বাসের ধাক্কায় পুলিশের টহল ভ্যান দুমড়েমুচড়ে, আহত ৬

চট্টগ্রামের মিরসরাইয়ে সোহাগ এলিট পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় পুলিশের টহল ভ্যান দুর্ঘটনার শিকার হয়েছে। এতে ৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টা ১০ মিনিটে চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার উত্তর সোনাপাহাড় এলাকায় চিনকী আস্তানা বাবুর তেলের দোকানের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, […]
মুসলিম জাতীয়তাবাদী রাজনীতির বলিষ্ঠ কণ্ঠস্বর : বিশিষ্ট পার্লামেন্টারিয়ান শহীদ সালাহ্ উদ্দীন কাদের চৌধুরী
মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার: বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে মুসলিম জাতীয়তাবাদের উত্থান, ইতিহাস-ঐতিহ্যের বিকাশ ও ইসলামী শিক্ষা-সংস্কৃতি ভাবধারার সমৃদ্ধি সাধনে বিশিষ্ট পার্লামেন্টারিয়ান শহীদ সালাহ্ উদ্দীন চৌধুরীর অসাধারণ ভূমিকা রয়েছে। তিনি ছিলেন দেশের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ ও সর্বদা আলোচিত ব্যক্তিত্ব। তিনি পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক স্পীকার ও অস্থায়ী প্রেসিডেন্ট শহীদে মিল্লাত এ কে এম ফজলুল কাদের চৌধুরীর জ্যৈষ্ঠ […]
নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল–ছাত্রদল

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলায় নয়টি ইউনিয়ন পরিষদের মধ্যে আটটিতে তালা দিয়েছেন স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে পর্যায়ক্রমে এসব ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালা দেওয়া হয়। এ সময় সেবা নিতে আসা সাধারণ মানুষ ও কর্মচারীদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের মধ্যে […]
তিন হাজার কোটি টাকার ঋণখেলাপি, ৫ বছরের সাজা, গ্রেপ্তার সাদ-মুসার এমডি মহসিন

চট্টগ্রামের আলোচিত শিল্পগ্রুপ সাদ-মুসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ মহসিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাতটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এই ব্যবসায়ীকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে নগরের আগ্রাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পাঁচলাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মহসিনের বিরুদ্ধে সাতটি […]
বয়ান শিল্পাঙ্গনের নতুন নাটক ‘অ-মীমাংসিত?’

নিউজগার্ডেন ডেস্ক: আগামী ২৩ নভেম্বর ২০২৬, সোমবার থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি)-এর লেকচার হলে বয়ান শিল্পাঙ্গনের চতুর্থ প্রযোজনা ‘অ-মীমাংসিত?’ মঞ্চস্থ হতে যাচ্ছে। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন সায়েম উদ্দীন। ‘অ-মীমাংসিত?’ নাটকটি গতানুগতিক বায়োগ্রাফিক্যাল বা জীবনীমূলক নাটক নয়। এটি ইতিহাসের এক রক্তাক্ত দলিল এবং সমসাময়িক সময়ের এক সত্য রূপ। দেশের অন্যতম চলচ্চিত্রকার ও সাহিত্যিক জহির রায়হানের জীবন […]