বোয়ালখালীতে এসিল্যান্ডসহ বিভিন্ন কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

বোয়ালখালী উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মেহেদী হাসান ফারুক।

উপজেলা শিক্ষা কর্মকর্তা সালমা ইসলামের সঞ্চালনায় গতকাল ১৯ নভেম্বর, বৃহস্পতিবার বিকাল ৩টায় বোয়ালখালী অফিসার্স ক্লাবের উদ্যোগে বিভিন্ন কর্মকর্তাদের বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদায়ী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা প্রকৌশলী রনী সাহা, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা প্রণব বড়ুয়া এবং উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সুলতানা আঞ্জুমান রশিদ।

অনুষ্ঠানে বরণীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সোহেলী নোশীন প্রত্যাশা , উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রিয়াজ আহম্মদ, উপজেলা প্রকৌশলী মো. কামরুজ্জামান, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. নাজিম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মো. মোসলেহ উদ্দিন চৌধুরী, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সৌমিত বড়ুয়া এবং সহকারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মনিরুজ্জামান মনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বোয়ালখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাংবাদিক নেতা মো. মুজাহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানুর ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমান তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া সফি, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রঞ্জন ভট্টাচার্য, উপজেলা সহকারী প্রকৌশলী মো. ফারুক ও মো. মিনহাজসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মেহেদী হাসান ফারুক বিদায়ী কর্মকর্তাদের সার্বিক সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পাশাপাশি নবাগত ও বরণীয় কর্মকর্তাদের তাঁদের কর্মকালীন সময়ে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের উদাত্ত আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষপর্যায়ে বিদায়ী ও বরণীয় সকল কর্মকর্তাকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সম্মাননা জানানো হয়।

মন্তব্য করুন