চবির শাটল ট্রেনে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াতের শাটল ট্রেনে কেরোসিনজাতীয় পদার্থ ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে রেলওয়ের কর্মীদের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রোববার (২২ নভেম্বর) রাত ৮টা ৫ মিনিটের দিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা শাটল ট্রেনের একটি বগিতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাওসিফ হোসাইন […]