ড. ইউনুসের বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ

নিউজগার্ডেন ডেস্ক: শান্তিতে নোবেল বিজয়ী ড. ইউনুসের প্রতি সরকারের বৈরী মনোভাব বিশেষ মহলের নির্দেশে প্রতিহিংসা চরিতার্থ করার লক্ষ্যে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক হয়রানি, দুদক কর্তৃক মামলা দায়েরে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী চট্টগ্রামের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা বলেন, সরকারের এক তরফা বিষেদ্গার আইনগত প্রশাসনিক পদক্ষেপের মোড়কে হয়রানি, শ্রম আদালতে তার বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের করা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
বিবৃতিতে পেশাজীবী নেতৃবৃন্দ বলেছেন, উত্থাপিত অভিযোগগুলো দেওয়ানী মামলা হলেও সরকার অস্বাভাবিক দ্রুতগতিতে ফৌজদারী মামলা দায়ের ও নিষ্পত্তি করার ক্ষেত্রে সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি গ্রামীণ ফোনের ১৮ জন কর্মচারি ১৮টি মামলা দায়ের করেছে বিশেষ মহলের নির্দেশে। যা জাতিকে হতবাক করছে। বিবৃতিতে অবিলম্বে ড. ইউনুসের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে দেশের ৩৪ জন বিশিষ্ট নাগরিক এবং শতাধিক নোবেল বিজয়ী প্রদত্ত বিবৃতির প্রতি দ্ব্যর্থোহীনভাবে সমর্থন জানিয়েছেন চট্টগ্রামের পেশাজীবী নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন- বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রামের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি, সদস্য সচিব ডা. খুরশীদ জামিল চৌধুরী, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্য সচিব অধ্যাপক নসরুল কাদের, চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নাজিম উদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহ নেওয়াজ, এ্যাবের সম্পাদক প্রকৌশলী সেলিম জানে আলম, ড্যাব মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. জসিম উদ্দিন, ড্যাব জেলা শাখার সভাপতি, তমিজ উদ্দিন মানিক, ইউনাইটেড ল’য়ার্স ফোরামের সাধারণ সম্পাদক এড. জহুরুল আলম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এড. হাসান আলী প্রমুখ।

মন্তব্য করুন