
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত উত্তর বন্দর ব্লাড ডোনেশন গ্রুপের উদ্যোগে আন্ত ফুটবল টুর্নামেন্ট সিজন টু ২০২৫ নিলাম অনুষ্টিত হয়।
গত রবিবার বৈরাগ ইউনিয়নের উত্তরবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ নিলাম অনুষ্ঠিত হয়। মেরিন একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী আব্দুন নুর তুষারের পরিচালনায় উক্ত অনুষ্টানে অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মিজানুর রহমান, বৈরাগ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রুমি আকতার, ইঞ্জিনিয়ার মেহেদি হাসান চৌধুরী, সংগঠক মামুন খান, সংগঠনের সিনিয়র এডমিন এম. আবু সালাম, প্রতিষ্টাতা আহমদ ইরফান আলী, ইকবাল আলম, তানভীর আলম, তাজুল, রায়হান আহমদ, জিহানুল হক, আবিদ খান,র বিন প্রমুখ।
নিলামে অংশগ্রহণ করেন রুমি একাডেমি, মামুন একাডেমী, জাহাঙ্গীর একাডেমী, ফরহাদ একাডেমি প্রমুখ।
অনুষ্টানে বক্তরা বলেন, বর্তমান ছাত্র সমাজকে মাদক থেকে দুরে রাখতে নিয়মিত খেলাধুলার কোন বিকল্প নাই। সমাজকে সুন্দর ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষে খেলাধুলা চালিযে যাওয়ার অঙ্গিকার করেন।









