
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডাঃ জোবাইদা রহমানের শুভ জন্মদিন উপলক্ষ্যে দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি আজ শুক্রবার বিকেলে পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও সকল অংগসংগঠন সমূহের উদ্যাগে বাথুয়া গ্রামে শুভ উদ্বোধন করা হয়।
এতে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ ইদ্রিস মিয়া।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা আলী নেওয়াজ চৌধুরী খোকন, মোঃ নুরুল আলম, গোলাম মঈনুদ্দীন, আবদুর রহিম আবু জাফর, নুরুল হক মেম্বার, এড. মো: ফোরকান, হাজী নুরুল আলম মধু, মইন উদ্দিন, মো: নুরুল হক, মো: এয়াকুব আলী, আবদুর রহিম, খোরশেদ আলম কাসেম, হারুনুর রশিদ, সোলাইমান চৌধুরী, ফারুক চৌধুরী, এম জে ইমন চৌধুরী, আবুল কালাম, আলী আজগর আজগরী, রহিম উদ্দিন, শাহনেওয়াজ চৌধুরী খোকা, সাইফুদ্দিন প্রমুখ।
এতে পটিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহ ধর্মিনী ডা: জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনে ইদ্রিস মিয়া বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে।
কারণ বৃক্ষ আমাদের অক্সিজেন দিয়ে বাচিয়ে রাখে।আর গাছ ক্ষতিকারক কার্বনডাই অক্সাইড শুষে নিয়ে আমাদেরকে সুস্থ থাকতে সাহায্য করে।
তাই বাড়ীর আশে পাশে ও পরিত্যক্ত জায়গায় বেশী গাছ লাগাতে হবে।









