শহীদ ওয়াসিম আকরামের মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন কমিটির দোয়া মাহফিল

নিউজগার্ডেন ডেস্ক: শহীদ ওয়াসিম স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির নির্দেশনায়, শহীদ ওয়াসিম আকরাম এর মৃত্যুবার্ষিকী এবং জুলাই আন্দোলন এর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় শহীদ ওয়াসিম স্মৃতি সংসদ চট্টগ্রাম মহানগরীর আওতাধীন বিভিন্ন কলেজ ও থানা কমিটির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল।

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত চট্টগ্রাম কলেজের ছাত্র ওয়াসিম আকরামের প্রথম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে আবেগ ও শ্রদ্ধার মধ্য দিয়ে। আজ শুক্রবার (১৮ জুলাই) শহীদ ওয়াসিম স্মৃতি সংসদ চট্টগ্রাম মহানগরীর আওতাধীন বিভিন্ন কলেজ ও থানা কমিটির উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে তাকে স্মরণ করা হয়।

২০২৪ সালের এই দিনে চট্টগ্রামে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন ওয়াসিম আকরাম। সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কার ও শিক্ষাক্ষেত্রে আর্থসামাজিক বৈষম্যের প্রতিবাদে ছড়িয়ে পড়া আন্দোলনের একটি মুখ হয়ে উঠেছিলেন তিনি। তার মৃত্যুতে দেশজুড়ে শিক্ষার্থীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

ওয়াসিম আকরামের ত্যাগ এই জাতির জন্য, গণতন্ত্রের জন্য। জনগণের ভোটে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত তার স্বীকৃতি ও রাষ্ট্রীয় মর্যাদার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। ওয়াসিম আকরামের আত্মত্যাগ শুধু ব্যক্তিগত নয় এটি একটি প্রজন্মের স্বপ্ন, সংগ্রাম ও সাহসিকতার প্রতীক হয়ে থাকবে।

মন্তব্য করুন