রোটারেক্ট ক্লাব অফ চিটাগাং কসমোপলিটন এর উদ্বোধন এবং সমাবেশের বছর “উদ্বোধন”

নিউজগার্ডেন ডেস্ক: রোটারেক্ট ক্লাব অফ চিটাগাং কসমোপলিটন এর Year launching and assembly “Inauguration” রোটারেক্ট ক্লাব অফ চিটাগাং কসমোপলিটন এর প্রেসিডেন্ট রোটারেক্ট নকিবুর রহমান চৌধুরী সঞ্চালনায় গতকাল ১৮ জুলাই (শুক্রবার) অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রোগ্রামে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট রোটারেক্ট ক্লাব অফ চিটাগাং সাউথ এর ফাস্ট প্রেসিডেন্ট রোটারেক্ট জাহিদুল ইসলাম, রোটারেক্ট ক্লাব অব চিটাগাং কসমোপলিটন এর ফাস্ট প্রেসিডেন্ট সাব্বির আহমেদ খান, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর রোটারেক্ট তাজুল ইসলাম মাসুদ, ফাস্ট প্রেসিডেন্ট রিংকন রায়।

স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন রোটারেক্ট ক্লাব অব চিটাগাং এলায়েন্স এর ফাস্ট প্রেসিডেন্ট এম এ হাসান, রোটারেক্ট ক্লাব অফ চিটাগাং সাউথ এর ফাস্ট প্রেসিডেন্ট রোটারেক্ট রাশেদুল ইসলাম, রোটারেক্ট ক্লাব অব চিটাগাং লেকসিটি এর ফাস্ট প্রেসিডেন্ট রোটারেক্ট আব্দুল মোতালেব।

আরো উপস্থিত ছিলেন রোটারেক্ট ক্লাব অফ চিটাগাং লেকসিটি এর প্রেসিডেন্ট রোটারেক্ট মোরশেদা শাহরিন এবং সেক্রেটারি রোটারেক্ট বাপ্পি শাহনেওয়াজ।

উপস্থিত ছিলেন রোটারেক্ট ক্লাব অফ চিটাগাং কসমোপলিটন এর সেক্রেটারি রোটারেক্ট হাসান আল মেহরান, জয়েন্ট ট্রেজারার রোটারেক্ট শাহিদুর রহমান ইমন, ক্লাব সার্ভিস ডিরেক্টর রোটারেক্ট আসকিয়াতন নুর আইমন, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর রোটারেক্ট মাহমুদুর রহমান সহ সকল বোর্ড মেম্বার বৃন্দ।

সকল অতিথিবৃন্দ আশা ব্যক্ত করেন যে আগামীতে রোটারেক্ট এর মাধ্যমে তরুণ প্রজন্ম ভালো কিছু অর্জনের মধ্য দিয়ে তাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবে।

সংগঠনের সদস্যদেরকে যার যার দায়িত্ব তাদেরকে বুঝিয়ে দেয়া হয়েছে, সে অনুযায়ী কাজ করার অনুরোধ জানাচ্ছি।

মন্তব্য করুন