
ওসমান চৌধুরী, নিউজ গার্ডেন চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে জুলাই বিপ্লবের গণ-অভ্যুত্থানের শহীদদের স্বরণে গভীর শোক ও শ্রদ্ধা এবং ফ্যাসিবাদের মোকাবিলার প্রত্যয়ে স্বৈরশাসক শেখ হাছিনার পতনে বিজয় উপলক্ষে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫আগষ্ট) বিকালে গাছবাড়িয়া সরকারি কলেজের মাঠ থেকে বিজয় মিছিলটি শুরু হয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে পুরাতন কলেজ গেইট চত্বরে এসে শেষ হয়েছে।
বিজয় মিছিল শেষে বক্তারা বলেন, জুলাই বিপ্লবের গণ-অভ্যুত্থানের শহীদের রক্ত বৃথা যেতে দেব না মোরা। তাদের আত্মত্যাগের আদর্শই আমাদের আগামীর পথ দেখাবে গনতন্ত্রের পথে ফিরে যাওয়ার লড়াইয়ে। এখন আমাদের স্বপ্ন একটি দূর্নীতি মুক্ত মৌলিক অধিকার ও গনতন্ত্র প্রতিষ্টার বাংলাদেশ বাস্তবায়ন করতে হবে।তারা আরও বলেন, গত ৫ আগষ্ট ২৪, আমাদের জন্য যেমন আনন্দের, তেমনি বেদনার ও। আজকে আমাদের তরুণ প্রজন্ম ও শহীদের রক্তের ঋন মনে রেখেছে।
এ-সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নূরুল আনোয়ার চৌধুরী, সদস্য যতাক্রমে সিআইপি হেলাল উদ্দিন, ইফতিয়ার হোসেন, মোজাম্মেল হক বেলাল, জসিম উদ্দিন, আরিফুর রহমান মারুফ, চন্দনাইশ পৌর বিএনপির সাবেক আহবায়ক মাহামুদুর রহমান, সিরাজুল ইসলাম, সাবেক চন্দনাইশ উপজেলা বিএনপির সদস্য সচিব আ ক ম মোজাম্মেল হক, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, যুগ্ম সম্পাদক মজিদ শাহ, মোরশেদুল আলম, সেলিম উদ্দিন, শহিদুল ইসলাম, নুরুল হুদা বাবর সহ চন্দনাইশ উপজেলা, পৌরসভা, দোহাজারী পৌর সভার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।









