
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম-কাপ্তাই সড়কের মরিয়মনগর চৌমুহনী থেকে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের গাবতল পর্যন্ত রাঙ্গুনিয়া উপজেলার জনগুরুত্বপূর্ণ এ সড়কের স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন অংশে সংস্কার কাজ শুরু করেছে সড়ক ও জনপদ বিভাগ কর্তৃপক্ষ।
সড়কের বেহাল অবস্থার উত্তরণ ও জনদুর্ভোগ লাঘবে এ সড়কের শান্তিনিকেতন বাজার এলাকায় সংস্কার কাজের বরাদ্দ দেওয়ায় বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা রাঙ্গুনিয়া উপজেলা মডেল শাখা এবং মানবাধিকার ৩ নম্বর স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ স ও জ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।
তবে সংশ্লিষ্ট ঠিকাদার কর্তৃক সংস্কার কাজের দুর্নীতির সংবাদে মানবাধিকার নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।
সংস্থার রাঙ্গুনিয়া উপজেলা মডেল শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম আজাদ, সংস্থার আজীবন সদস্য ও মৌলিক অধিকার বিষয়ক সমন্বয়ক বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নী জেনারেল অ্যাডভোকেট রেজাউল করিম রেজা, সংস্থার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন শাখার প্রধান নির্বাচন কমিশনার প্রধান শিক্ষক মোহাম্মদ আইয়ুব, সহকারী নির্বাচন কমিশনার প্রধান শিক্ষক প্রবীর কান্তি নাথ, নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আবু বকর, সভাপতি মোহাম্মদ জিয়াউল আলম, সিনিয়র সহ-সভাপতি কাজী মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি সাংবাদিক কাঞ্চন কান্তি মহাজন, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক প্রদীপ কুমার নন্দী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সার্ভেয়ার মুহাম্মদ জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক মোহাম্মদ আবু ছালেহ্, দফতর সম্পাদক ডা. গৌরপদ দেব নাথ, নির্বাহী সদস্য মোহাম্মদ শরীফ, মোহাম্মদ এয়াকুব, মোহাম্মদ মুজিবুর রহমান, এজাহার সিকদার, মোহাম্মদ সোলাইমান তালুকদার, মাস্টার বিপ্লব আচার্য্য ও সৈয়দ মুহাম্মদ মোস্তাফা রেযার যৌথ বিবৃতিতে বরাদ্দের শর্তের ব্যর্ত্যয় ঘটিয়ে দুর্নীতির বিষয়টি দ্রুত তদন্তের জন্য সওজ-এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তদন্তে দুর্নীতি প্রমাণিত হলে ঠিকাদারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে।









