
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর নবগঠিত কমিটির সম্মানিত সভাপতি সৈয়দ গিয়াসউদ্দিন আলমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন চান্দগাঁও থানা এলডিপি ও চট্টগ্রাম মহানগর গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন এলডিপি চট্টগ্রাম মহানগরের সিনিয়র সহ-সভাপতি এস এম দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক বিএম সায়েদুল হক, কোতোয়ালি থানা এলডিপির সাধারণ সম্পাদক একরামুল করিম ইমন, দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল-নোমান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি মুহাম্মদ কাউসার, সাংগঠনিক সম্পাদক ফরহাদ রানা, নিরক্ষরতা ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ শোয়াইব, সহ-দপ্তর সম্পাদক আবদুল হালিম, কোতোয়ালি থানা আহবায়ক কমিটির সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন এবং এনায়েত বাজার ওয়ার্ডের সদস্য মুহাম্মদ মুজিবুল হক।
শুভেচ্ছা বিনিময় শেষে সভাপতি সৈয়দ গিয়াসউদ্দিন আলম বলেন, “এলডিপি সবসময়ই জনগণের অধিকার, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং দেশের স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষার পক্ষে সোচ্চার ছিল। আজ দেশ একটি চরম দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে। মানুষ ভোটের অধিকার হারিয়েছে, বাকস্বাধীনতা হারিয়েছে, ন্যায়ের আশ্রয় থেকে বঞ্চিত হচ্ছে। এই অন্ধকার সময় থেকে দেশকে মুক্ত করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, “চট্টগ্রাম মহানগর এলডিপিকে আমরা একটি শক্তিশালী ও সুশৃঙ্খল সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই। এখানে ভেদাভেদ, গোষ্ঠীবাজি কিংবা বিভাজনের কোনো স্থান নেই। আমাদের একমাত্র লক্ষ্য হবে জনগণের আস্থা অর্জন করা, তাদের পাশে দাঁড়ানো এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া। আমি বিশ্বাস করি, আজকের এই শুভেচ্ছা বিনিময় আমাদের সংগঠনের ঐক্য ও শক্তির প্রতীক হয়ে থাকবে।









