ফিশারীঘাটকে সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ ও সিন্ডিকেট মুক্ত করা হবে: অ্যাডঃ আজিজ

নিউজগার্ডেন ডেস্ক: দেশব্যাপী সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বাকলিয়া থানা মৎস্যজীবী দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে ফিশারীঘাটকে সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ ও সিন্ডিকেট মুক্ত করা ও ফ্যাসিবাদের দোসরদের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা প্রতিহত করা হবে বলে প্রধান অতিথির বক্তব্যে মন্তব্য করেন মৎস্যজীবী দলের চট্টগ্রাম বিভাগীয় কমিটির যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব অ্যাডঃ মুহাম্মদ আবদুল আজিজ।

গত ২৬ সেপ্টেম্বর’২৫ বাকলিয়া থানা মৎস্যজীবী দলের উদ্যোগে সন্ত্রাস,চাঁদাবাজ, দখলবাজ ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাকলিয়া থানার সদস্য সচিব মোঃ সেকান্দর সুমনের সভাপতিত্বে ও ১৮ নং ওয়ার্ড মৎস্যজীবী দলের আহবায়ক মোঃ মুরাদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্যজীবী দলের চট্টগ্রাম বিভাগীয় কমিটির যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব অ্যাডঃ মুহাম্মদ আবদুল আজিজ।

প্রধান বক্তার বক্তব্য রাখেন নগর মৎস্যজীবী দলের প্রথম যুগ্ম আহবায়ক ও কোতোয়ালি থানার আহবায়ক মোহাম্মদ মিয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক ও চান্দগাঁও থানার আহবায়ক মোঃ জাফর।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নগর যুগ্ম আহবায়ক মোঃ বাহাদুর, বাকলিয়া থানা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক মনছুর, বাদল, রাসেল, বেলাল, ১৮ নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সদস্য সচিব গিয়াসুদ্দিন, চকবাজার থানার সদস্য সচিব মোঃ শাহজাহান, বন্দর থানার যুগ্ম আহবায়ক মোঃ শরীফ, কোতোয়ালি থানার মৎস্যজীবী দলের সদস্য মোহাম্মদ জসিম, ৩৩ নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড মৎস্যজীবী দল ভারপাপ্ত সভাপতি মোঃ নুরু, সাধারণ সম্পাদক মোঃ রাসেল, মোহাম্মদ মানিক, মোহাম্মদ জাহাঙ্গীর, মোঃ ইমু, মোহাম্মদ হিরু, মোঃ ইব্রাহিম, চান্দগাঁও থানার সদস্য সচিব মোঃ জাবেদ, যুগ্ম আহবায়ক আলাউদ্দিন, সেলিম, সুমন, বেলাল সহ প্রমুখ।
বিক্ষোভ মিছিলটি নতুন ব্রীজ গোল চত্বর হতে শুরু করে নতুন ফিশারী ঘাটে এসে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

মন্তব্য করুন