রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে করণীয় শীর্ষক সভা মৎস্যজীবী দলের

নিউজগার্ডেন ডেস্ক: বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ঘোষিত ৩১ দফা একটি আধুনিক ও পরিপূর্ণ রাষ্ট্র ব্যবস্থাপনার দলিল। এই চার্টারের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলা যাবে বলে মন্তব্য করেন প্রধান অতিথি মৎস্যজীবী দলের চট্টগ্রাম বিভাগীয় কমিটির যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব অ্যাডঃ মুহাম্মদ আবদুল আজিজ।

কোতোয়ালি থানার অধীন ফিরিঙ্গি বাজার ওয়ার্ডের ইয়াকুব নগর ইউনিট মৎস্যজীবী দলের উদ্যোগে “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে করণীয় শীর্ষক আলোচনা সভা” অনুষ্ঠিত হয়।

গত ২৩ সেপ্টেম্বর’২৫ ইয়াকুব নগর ইউনিট মৎস্যজীবী দলের সভাপতি মোঃ ফরহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সাগরের পরিচালনায় “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে করণীয় শীর্ষক আলোচনা সভা” অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্যজীবী দলের চট্টগ্রাম বিভাগীয় কমিটির যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব অ্যাডঃ মুহাম্মদ আবদুল আজিজ।

প্রধান বক্তার বক্তব্য রাখেন নগর মৎস্যজীবী দলের প্রথম যুগ্ম আহবায়ক ও কোতোয়ালি থানার আহবায়ক মোহাম্মদ মিয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক ও সদরঘাট থানার আহবায়ক সাইদুর রহমান টিটু, সাবেক নগর যুবদল নেতা মঈন উদ্দিন, বাকলিয়া থানা মৎস্যজীবী দলের সদস্য সচিব মোঃ সুমন খান, যুগ্ম আহবায়ক মনছুর ও বেলাল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর মৎস্যজীবী দলের সদস্য মোহাম্মদ জসিম, ৩৩ নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড মৎস্যজীবী দল সভাপতি মোঃ খালেদ, মোঃ নুরু সিনিয়র যুগ্ন আহ্বায়ক, ওয়ার্ড যুগ্ন আহবায়বৃন্দ মোহাম্মদ নাসির, মোহাম্মদ মানিক, মোহাম্মদ জাহাঙ্গীর, মোঃ ইমু,মোহাম্মদ হিরু, মোহাম্মদ রাসেল, মোঃ ইব্রাহিম, ইয়াকুবনগর ইউনিট নেতৃবৃন্দ যথাক্রমে মোহাম্মদ মাসুম সিনিয়র সহ-সভাপতি, মোহাম্মদ ফরিদ সহ-সভাপতি মোঃ খুরশিদ সহ সভাপতি, সদস্যবৃন্দ মোঃ মান্না মোঃ ইমরান, মোহাম্মদ আবু, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ নাসির, মোহাম্মদ মানিক, ওমোহাম্মদ জাহাঙ্গীর সহ প্রমুখ।

মন্তব্য করুন