
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি কাজী অলিরুল ইসলাম গত ২৮ সেপ্টেম্বর রবিবার আনোয়ারায় অবস্থিত বাংলাদেশ মেরিন একাডেমি পরিদর্শন করেন।
বিচারপতি মেরিন একাডেমী পরিদর্শনকালে ক্যাপ্টেন জাকারিয়া মেরিন সিমুলেটর সেন্টার,বাংলাদেশ মেরিন একাডেমি ডিজিটাল লাইব্রেরী, ইঞ্জিন সিমুলেটর সেন্টার, ব্রিজ সিমুলেটর সেন্টার পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে অফিসার্স ক্লাবে একাডেমির কর্মকর্তা ও প্রশিক্ষকদের সাথে মতবিনিময় সভায মিলিত হন।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমির ভারপ্রাপ্ত কমান্ডেন্ট ক্যাপ্টেন আইকে তৈমুর, মেরিন ইঞ্জিনিয়ার মোঃ আতিকুর রহমান, ক্যাপ্টেন মোহাম্মদ ফিরোজ মোস্তফা, খালিদ মাহমুদ, মেরিন ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, আতিকুর রহমান চৌধুরী, ইঞ্জিনিয়ার সাব্বির আলম চৌধুরী, হিমু বড়ুয়া প্রমুখ।
খবরটি পড়েছেনঃ ২৪









