
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনের জনপ্রিয় নেতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব শামসুল আলম আজ ১৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাকলিয়ায় বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন গতকাল রাত ১০ টার সময়।
পূজা উপলক্ষে তিনি হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেন। স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি মণ্ডপ পরিদর্শনে যান এবং পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় মণ্ডপ কমিটির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
শামসুল আলম বলেন, “সম্প্রীতির বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর। এই দেশ সবার হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ এই মাটির সন্তান। বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও বলেন, “শারদীয় দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। আমি এই এলাকার হিন্দু সম্প্রদায়সহ সারাদেশের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও মন্তব্য করে শামসুল আলম বলেন, “বর্তমান রাজনৈতিক সংকট থেকে দেশকে মুক্ত করতে হলে জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। ভোটের অধিকার, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।”
এ সময় মণ্ডপ এলাকায় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. এমরান উদ্দিন, সদস্য সচিব মহিউদ্দিন মিজান, শহিদ কাজেমি, সবুর, সেলিম, হালিম, আবু, মাহামুদুর রহমান পাকি, আজিজ, আইয়ুব, বাকলিয়া থানা যুবদল নেতা রায়হান, জুয়েল, জাহেদ, জনি, ১৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবলু, সদস্য সচিব মো. ফারুক, ইমন, জিহাদ প্রমুখ।









