মোতাওয়াল্লীর পরিবারকে হয়রানী ও মিথ্যা মামলা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম পাঁচলাইশ শুলকবহর তফাজ্জল চৌধুরী বাড়ীর, তফাজ্জল আলী চৌধুরী ওয়াকফ্ফ এস্টেট দলিলের বিধান অনুযায়ী এবং বাংলাদেশ ওয়াকফ্ প্রশাসকের কার্যালয়ের দপ্তর স্মারক নং-ওঃপ্রঃ/চট্ট-২/১৪, তারিখ- ২০/৯/২০১২ খ্রিঃ মূলে বাংলাদেশ ওয়াকফ্ প্রশাসক কর্তৃক ই.সি-২৩২৩, তফাজ্জল আলী চৌধুরী ওয়াকফ্ এষ্টেট এর মতোয়াল্লী মোঃ আব্বাছ উদ্দিন চৌধুরী। দাখিলকৃত মতোয়াল্লী অপসারণের মিথ্যা অভিযোগ খারিজ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ও তার পরিবার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মোতাওয়াল্লী মোঃ আব্বাছ উদ্দিন চৌধুরীর মেয়ে এডভোকেট সেলিনা চৌধুরী।
এসময় তিনি বলেন, তফাজ্জল আলী চৌধুরী ওয়াকফ্ এষ্টেট দখল ও সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে বেশ কিছুদিন যাবত একটি চক্রান্তকারী এবং এলাকার চিহ্নিত দুর্বৃত্তচক্র কর্তৃক পরিবারের ওপর বারবার সন্ত্রাসী হামলা, মিথ্যা মামলা ও হয়রানি করে আসছে।

তিনি আরও বলেন, গত ১৭/০৯/২০২৫ ইং তারিখে নজরুল ইসলাম চৌধুরী, পিতা- মোঃ ইউনুছ চৌধুরী, ঠিকানা-তফাজ্জল চৌধুরী বাড়ী, শুলকবহর, পাঁচলাইশ, চট্টগ্রাম, জাতীয় পরিচয়পত্র নং-১৫৯৫৭০৮৫৩১৩০২, কর্তৃক আপনি মাননীয় উপদেষ্ঠা মহোদয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বরাবর এবং প্রশাসক, বাংলাদেশ ওয়াকফ্ প্রশাসকের কার্যালয় বরাবর আমাকে মতোয়াল্লী থেকে অপসারণ পূর্বক তাকে মতোয়াল্লী নিয়োগ প্রদান করার জন্য বাংলাদেশের বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলের লেটার হেড প্যাডে নেতার সুপারিশ সম্বলিত একটি আবেদন দাখিল করেন। তৎন্মোধ্যে সরেজমিনে বাংলাদেশ জামায়াত ইসলাম এর সুপারিশকৃত নেতা এবং ১৬/০৯/২০২৫ ইং তারিখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর পার্টি অফিসে যোগাযোগ করলে সুপারিশকৃত নেতাগণ সুপারিশ করেননি এবং সুপারিশ সমূহ জালিয়াতির মাধ্যমে দেওয়া মর্মে আমাদের মৌখিকভাবে জানান এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের করবেন বলে অবহিত করেন, যা অধিকতর তদন্তে প্রামাণিত হবে।

তিনি বলেন, বিগত স্বৈরাচারী আওয়ামী সরকারের দোসর হিসেবে চট্টগ্রাম কোতয়ালী থানার মামলা নং- ২১ (১০)২৪ এর ৫৪ নং আসামী এর অজ্ঞাতনামার স্থলাভিষিক্ত করে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাখিল করেন, যা সম্পূর্ণ ব্যক্তিগত উদ্দেশ্য ও স্বার্থ হাসিল এবং আমাকে মতোয়াল্লী হতে অপসারণ করে তফাজ্জল আলী চৌধুরী ওয়াক্ত এষ্টেট এর সম্পত্তি সমূহ লুট করার দূরভিসন্ধি/চক্রান্ত করছেন। অথচ মামলার বাদী উল্লেখিত মামলায় আমার সম্পৃক্ততা না থাকার কথা হলফ করেছেন এবং কিছু স্বার্থান্বেষী মহল তাদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ৫৪ নং অজ্ঞাত আসামীর স্থলে আমার নাম জড়িয়ে দেন।

তিনি আরো বলেন, বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সাথে সাংগঠনিকভাবে যুক্ত ও কোন কর্মকান্ডে জড়িত ছিলাম না বরং অভিযোগকারী নজরুল ইসলাম চৌধুরী, পিতা- মোঃ ইউনুছ চৌধুরী এবং তার আত্মীয় স্বৈরচারী আওয়ামী লীগ এর বিভিন্ন দলীয় নেতা এবং কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন। আমি দীর্ঘদিন যাবৎ তফাজ্জল আলী চৌধুরী ওয়াক্ত এষ্টেট এর মতোয়াল্লী হিসেবে নিযুক্ত থাকায় বিভিন্ন সময় এলাকার বিভিন্ন সভা/অনুষ্ঠানে মতোয়াল্লী হিসেবে দাওয়াত প্রাপ্ত হয়েছি এবং উপস্থিত থাকতে হয়েছে। বিগত ২০২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের বিরুদ্ধে আমার কোন প্রকার সম্পৃক্ততা ছিল না এবং আমার বিরুদ্ধে আনিত ছাত্র হত্যার অভিযোগ সম্পূর্ণ অবান্তর, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত।

তিনি বলেন, তফাজ্জল আলী চৌধুরী ওয়াকফ্ফ এস্টেট এর সম্পত্তি লুটের জন্য মতোয়াল্লী হতে আমাকে অপসারণের তাদের এই অপচেষ্টা শুধু আজ নয়, তারা বিগত স্বৈরাচারী আওয়ামী সরকারের আমলে বিভিন্ন মহলের প্রভাব খাটিয়ে ২৭/১২/২০১৭ ইং ও ২৮/১২/২০১৭ ইং যার ডায়েরী নং ৬৩০ ও ১৯১ এবং ০৭/২/২০১৮ ইং ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ে মতোয়াল্লীর বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন এবং তা পরে সরজমিনে তদন্ত সাপেক্ষে তদন্ত কর্মকর্তারা তদন্ত রিপোর্ট প্রদান করেন এবং হাইকোর্ট এপিলিয়েট ডিভিশন কর্তৃক তা খরিজ করে দেন যাহার আপিল নং-২৭৬৪/২০১৭।

তিনি আরো বলেন, পরবর্তীর্তে ১৫/০৬/২০১৯ইং নজরুল ইসলাম ও তার পিতা মোঃ ইউনুছ চৌঃ ও তার সহযোগীরা তৎকালীন আওয়ামী রাজনৈতিক প্রভাব খাটিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে মতোয়াল্লীর বিষয়ে পুনরায় অভিযোগ দাখিল করে যাহার স্বারক নং ০০.০১.০০০০.৫০৩.২৬.২৩১.১৯.২৩১৭৫ পরবর্তীতে ওয়াকফ্ পরিদর্শকের কার্যালয়, চট্টগ্রাম (জোন-২), চট্টগ্রাম কর্তৃক তদন্ত সাপেক্ষে খারিজ হ)। বর্তমানে ২০২৫ ইং সালে তারা নিজেদের ব্যক্তিগত স্বার্থ হাসিল এবং তফাজ্জল আলী চৌধুরী ওয়াক্ফ এস্টেট এর সম্পত্তি লুটের দীর্ঘ দিনের কুপরিকল্পনা বাস্তবায়নের জন্য জুলাই ২০২৪ এর আন্দোলনকে ব্যবহার করছেন যা জুলাই আন্দোলনের ছাত্রদের অর্জন ও ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা যা সাধারণ জনমনে ভয়ভীতির সৃষ্টি করে। মাননীয় সুপ্রিম কোর্টের আদেশ ও ই.সি-২৩২৩, তফাজ্জল আলী চৌধুরী ওয়াকফ এস্টেট দলিলের বিধান অনুযায়ী অভিযোগকারী উক্ত ওয়াকফ্ এষ্টেট ওয়াকিফ এর ওয়ারিশগণের তালিকানুযায়ী মধ্যে বর্তমান মতোয়াল্লীর আরো ২ প্রজন্ম পরের ওয়ারিশ এবং তিনি বেনিফিশিয়ারীর যোগ্য দাবীদার নয় বিধায় ইহা ফ্যাসাদ সৃষ্টি ও তফাজ্জল আলী চৌধুরী ওয়াক্ফ এষ্টেট এর সম্পদ সমূহ হরিলুটের উদ্দেশ্যে উক্ত অভিযোগ করেছেন। তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।

 

মন্তব্য করুন