আনোয়ারায় সরকারি অনুমোদিত পলিটেকনিক’র যাত্রা, সিভিল-ইলেকট্রিক্যালে ভর্তি চলছে

মোঃ সাইফুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম): চট্টগ্রামের আনোয়ারায় কারিগরি শিক্ষার প্রসার ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে অফাধহপবফ ওহংঃরঃঁঃব ড়ভ ঝপরবহপব ্ ঞবপযহড়ষড়মু (অওঝঞ)। সম্প্রতি প্রতিষ্ঠানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে পলিটেকনিক ইনস্টিটিউট হিসেবে অনুমোদন পেয়েছে। পাশাপাশি, ২০২৬ সালে এসএসসি পাস করা শিক্ষার্থীদের জন্য চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের প্রথম দুই বছর বিনা খরচে পড়াশোনার সুযোগ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৪টায় আনোয়ারার কালাবিবির দিঘীর নতুন মোড়ে অবস্থিত প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত সাংবাদিক অবহিতকরণ, মতবিনিময় ও প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে আনোয়ারায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রযোজ্য অনুমোদন অনুযায়ী অওঝঞ-এ সিভিল টেকনোলজি ও ইলেকট্রিক্যাল টেকনোলজিতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি কার্যক্রম চলছে। আর্থিক সীমাবদ্ধতার কারণে যাতে শিক্ষার্থীরা কারিগরি শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রথম দুই বছর বিনা খরচে পড়াশোনার সুযোগ দেওয়া হচ্ছে।
এ ছাড়া জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (ঘঝউঅ) অধীন প্রযোজ্য অনুমোদন অনুযায়ী বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষতা উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে দক্ষ জনশক্তি তৈরি এবং জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।
অওঝঞ-এর চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ ইমতিয়াজ হোসাইন বলেন, আনোয়ারার তরুণ প্রজন্মকে দক্ষ, আত্মনির্ভরশীল ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং জাতীয় ও আন্তর্জাতিক কর্মবাজারের উপযোগী করে তোলাই আমাদের লক্ষ্য। এ উদ্যোগ বাস্তবায়নে আমরা সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।
প্রতিষ্ঠানটির ঠিকানা এরিস ইউনাইটেড, পি.এ.বি. সড়ক, কালাবিবির দিঘীর নতুন মোড়, আনোয়ারা, চট্টগ্রাম। বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে ০১৭০৭০০০৩২১ ও ০১৯১৯০০০৩২১ নম্বরে।

মন্তব্য করুন