
নিউজগার্ডেন ডেস্ক: বিজ্ঞাপনের নামে ৬ লাখ টাকা চাঁদা দাবি করে অনলাইন ভিত্তিক চ্যানেল সি-ভিশন কর্তৃক বিভিন্ন অপপ্রচার চালানোর প্রতিবাদে আজ ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে দুপুর ৩ টায় প্রতিবাদী সমাবেশ এর আয়োজন করেন চট্টগ্রামের পিজ্জা লাউঞ্জ নামক একটি রেস্টুরেন্ট প্রতিষ্ঠান।
উক্ত প্রতিবাদ সমাবেশে প্রতিষ্ঠানটি পক্ষ হতে অভিযোগ করেন গত ২০২৫ সালের ২৮ নভেম্বর চ্যানেল সি-ভিশন নামক একটি অনিবন্ধিত নিউজ চ্যানেল একটি মিথ্যা নিউজ প্রচার করে।
প্রতিষ্ঠানের নিকট হতে কোন ধরনের সাক্ষাৎকার ব্যতীত উক্ত নিউজ প্রচার করায় সিভিশন চ্যানেলকে নিউজটি ডিলিট করতে বললে তারা ৬ লক্ষ টাকা বিজ্ঞাপনের নামে চাঁদা দাবি করে।
পরবর্তীতে ৬ লক্ষ টাকার চাঁদা দিতে প্রতিষ্ঠান হতে অ স্বীকৃতি জানানোই প্রতিষ্ঠানের নষ্ট করার জন্য সিভিশন চ্যানেল হতে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার চালাতে থাকে।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ভুক্তভোগী তাদের সমস্ত কল রেকর্ড এবং সিভিশন এর সমস্ত কূকৃর্তি তুলে ধরলে তারা আরো বেশি অপপ্রচার চালাতে থাকে। এ সকল অভিযোগ এনে অনিবন্ধিত সিভিশন চ্যানেলের স্বৈরাচারের পক্ষে এখনো বিদ্যমান থাকায় এবং পূর্বের চাঁদাবাজি, নারী ধর্ষণ ও আওয়ামী লীগের সম্পৃক্ততার সকল অভিযোগ নিয়ে অনিবন্ধিত সিভিশন চ্যানেলের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেন উক্ত প্রতিষ্ঠান।
৫ আগস্ট এর পূর্বেও উক্ত চ্যানেল বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনগণের বিরুদ্ধে নিউজ করেছিলো। অভিযোগের দেখা যায় সিভিশন এর মালিকের বিরুদ্ধে একাধিক এবং নারী ঘটিত ঘটনায় অনেক মামলা চলমান সেই সাথে স্বৈরাচারের সম্পৃক্ততা রয়েছে বলে তারা অভিযোগ করেন।
উক্ত প্রতিষ্ঠানের দাবি সুনাম নষ্ট করার জন্য এ সিভিশন প্রতিষ্ঠানের বিরুদ্ধে এর আইনের কাছে তারা আশ্রয় চান এবং উক্ত চ্যানেলের মালিক এর বিরুদ্ধে দেশের আইনে বিচার দাবি করেন।
উক্ত প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন পিজ্জা লাউঞ্জ রেস্টুরেন্ট প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শোয়েব, পরিচালক শহিদুল ইসলাম, প্রতিষ্ঠানের বিনিয়োগকারী মোঃ বেলাল হোসেন, প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার শহিদুল আলম, প্রতিষ্ঠানের ইনচার্জ সহ সকল কর্মকর্তা কর্মচারীরা। সকলেই উক্ত চ্যানেলের বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগের বিচারের দাবি জানিয়েছেন।









