নাজিরহাট কলেজে দুইদিন ব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

নিউজগার্ডেন ডেস্ক: নাজিরহাট কলেজে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে দুইদিন ব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা -২০২৬ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত ১৪ জানুয়ারী সকাল ১০ টায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জহির উদ্দিন সিদ্দিকী শিক্ষক-শিক্ষার্থী- কর্মচারীদের সাথে নিয়ে বিএনসিসি, রোভার, রেঞ্জার এবং রেড ক্রিসেন্টে ইউনিটের সম্মান প্রদর্শন পূর্বক জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন শেষে মশাল প্রজ্জ্বলিত করে দিবসের কর্মসূচির শুভ সূচনা করেন।
পরবর্তীতে ক্রীড়া শিক্ষক মো. জানে আলম এর পরিচালনায় ২ দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা শেষে অধ্যক্ষ মহোদয় এর সভাপতিত্বে এবং অধ্যাপক ড.দোলন কান্তি ভট্টাচার্য ও অধ্যাপক মো. শাহজামান সরকার এর সঞ্চালনায় পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে কলেজ গভর্নিং বডির সদস্য অধ্যাপক মোহাম্মদ শাহাবুদ্দিন পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদেরকে নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে সুস্থ দেহগঠন ও সুন্দর মানসিকতা তৈরির উপর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সদস্য কাজী সাইফুল ইসলাম টুটুল এবং জাহেদা ইকবাল চৌধুরী, উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম, উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক নাছির উদ্দীন আহমদ চৌধুরী প্রমুখ।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জিবি সদস্য অধ্যাপক এস এম কাওছার, অধ্যাপক নুরুল আলম, অধ্যাপক মোসফেকা চৌধুরী, মো. সেলিম জাহাঙ্গীর, কাজী কামাল উদ্দীন ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব রহমতুল্লাহ।
সবশেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য করুন