ওডেব’র উদ্যোগে প্রকল্প অবহিতকরন অনুষ্ঠিত

নিউজগার্ডেন ডেস্ক: অর্গানাইজেশন ফর ওমেন্স ডেভেলাপমেন্ট ইন বাংলাদেশ (ওডেব)-এর উদ্যোগে গত ৫ ও ৬ এপ্রিল ২০২৬ তারিখে ওডেব,বরমা ,চন্দনাইশ ও চান্দগাঁও, চট্টগ্রাম মিলনায়তনে জার্মান দাতা সংস্থা ডাব্লিউ ডাব্লিউ ডিপি-জিসি এর আর্থিক সহযোপিতায় পরিচালিত প্রকল্প ‘নারীর অধিকার ও ন্যায় বিচারের জন্য সামাজিক উদ্যোগ’ এর প্রকল্প শেয়ারিং মিটিং ওডেব’র প্রধান নির্বাহী কবি ও অধ্যাপক শ্যামলী মজুমদারের সার্বিক নির্দেশনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী বক্তব্য দেন ওডেব-এর সিনিয়র কর্মকর্তা মুহাম্মদ ফয়েজুল আবেদীন ও পি এম টি ও সজল দে। তাঁরা বর্তমান সময়ে ‘নারীর অধিকার ও ন্যায় বিচারের জন্য সামাজিক উদ্যোগ’ প্রকল্প বাস্তবায়নের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
২দিনব্যাপী এই ওরিয়েন্টেশন কর্মসূচিতে নারীর মানবাধিকার, জেন্ডার সমতা, নারীর ন্যায় বিচার প্রাপ্তির কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সজল দে ও মুহাম্মদ ফয়েজুল আবেদীন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে অংশগ্রহণকারীদের সামনে বিভিন্ন বিষয় তুলে ধরেন। এছাড়াও, নেতৃত্ব উন্নয়ন ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধির জন্য দলীয় কাজের আয়োজন করা হয়।
এই ওরিয়েন্টেশনে কমিউনিটি লিডার, নারী উদ্যোক্তা ও বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীরা অংশগ্রহণ করেন। তাঁরা বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে খোলামেলা আলোচনা করেন। ওরিয়েন্টেশনটি প্রশ্নোত্তর ও আলোচনাভিত্তিক ছিল, যা অংশগ্রহণকারীদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হয়।
সার্বিক সহযোগিতায় ছিলেন মো: আলাউদ্দীন, জুঁই,বন্দনা বড়ুয়া,ইতি সর্ববিদ্যা পুষ্পা,হ্লা চিনু মার্মা ও ওডেব টিম। অংশগ্রহণকারীদের ফিডব্যাক ও মতামতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

মন্তব্য করুন