
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগরী ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ সেমিনার আগামী ১০ মে বিকাল ৫টায় চট্টগ্রাম ইন্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্ণেল অলি আহমদ বীর বিক্রম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি এবং অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম এমপি।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সংবিধান ও আইন বিশেষজ্ঞ এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মুহাম্মদ বেলায়েত হোসেন। এছাড়া ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ শহীদুল ইসলামসহ চট্টগ্রাম মহানগরীর ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ১১ দলীয় ঐক্যের চট্টগ্রাম মহানগরীর শীর্ষ নেতা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।
উক্ত সেমিনারে সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানান।









