বাকলিয়া থানা মাদক ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’: ওসি সোলাইমান

নিউজগার্ডেন ডেস্ক: বাকলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান বলেছেন, বাকলিয়া থানা মাদক ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে অনুসরণ করছে। রাষ্ট্র ও সমাজের স্থিতিশীলতা রক্ষায় এসব অপরাধের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি মাঠপর্যায়ে শতভাগ বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। ‘মাদক, সন্ত্রাস বা চাঁদাবাজিতে অভিযুক্ত ব্যক্তি যেই হোক না কেন, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অপরাধীর কোনো দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। জননিরাপত্তা বিঘিœত হয় এমন কোনো কাজ মেনে নেওয়া হবে না।

আজ ৯ মে (শনিবার) বিকালে পশ্চিম বাকলিয়া (আংশিক) সমাজ কমিটির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় তিনি বলেন, কোনো প্রভাবশালী মহলের চাপের কাছে নতি স্বীকার না করে আইন প্রয়োগে কঠোরতা বজায় রাখতে হবে। অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সহ-সাধারণ সম্পাদক আলহাজ¦ জাহেদ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন সেক্রেটারী আলহাজ¦ সিরাজ মিয়া খন্দকার, সমাজসেবক মো: আলী শাহীন, উপদেষ্টা মঞ্জুর হোসেন, আলহাজ¦ হাসান নেওয়াজ, ডা: আবদুল করিম, ইঞ্জিনিয়ার মনিরুল হুদা, মো: শাহেদ হোসেন, মো: জসিম উদ্দিন, মো: দিদারুল আলম মামুন, আবদুল মাবুদ, আবদুর রহমান, মো: নাছের, হেলাল উদ্দীন, আমির নেওয়াজ খান।

মন্তব্য করুন