‘কর্ণফুলীকে বর্জ্যমুক্ত করতে সজাগ থাকবে পুলিশ’

নিউজগার্ডেন ডেস্ক: কর্ণফুলী ও দেশের নদ নদী রক্ষায় বৃহত্তম সামাজিক আন্দোলন সাম্পান খেলা ও চাঁটগাইয়া সাংস্কৃতিক মেলা ১৪৩৩ দ্বিতীয় দিন সাম্পান শোভাযাত্রায় অনুষ্ঠিত হয়েছে। কর্ণফুলী নদীর ২৩টি সাম্পান সমিতির তিন শতাধিক সাম্পান এই শোভাযাত্রায় অংশ গ্রহন করে।
কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন এর সভাপতি এস এম পেয়ার আলীর সভাপতিত্বে উক্ত শোভাযাত্রায় সিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) ওয়াহিদুল হক চৌধুরী বলেন, সুস্থ নদী উক্ত জনদের মানুষের সুস্থ ও রুচিশীল মানুষের পরিচয় বহন করে। দখল রাসায়নিক ও মানুষ্যসৃষ্ট বর্জ্যে কর্ণফুলীর স্বাভাবিক গতিপ্রবাহ হারিয়ে যাচ্ছে। সেই সাথে হারিয়ে যাচ্ছে জীববৈচিত্রসমূহ। এটা হতে দেয়া যায় না।
তিনি নদী ব্যবহারকারির উদ্দেশ্যে বলেন, শিল্প বাসায়নিক কোন ধরণের বর্জ্য যাতে কর্ণফুলীতে ফেলতে না পারে সেজন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে। এই বিষয়ে আইনশৃঙ্খল বাহিনী সবধরনের সহযোগিতা করবে।
তিনি বলেন, কর্ণফুলী যাতে অবেধ পন্য মাদক পরিবহনের রোড হতে দেয়া যাবে না। এই নদী বালু সন্ত্রাসীদের ঘাটি না হওয়ার বিষয়ে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলি, জেলা পুলিশ সব ধরনের সহযোগিতা করবে। তিনি বলেন, কর্ণফুলী সুন্থ বিনোদন ও অর্থনীতির প্রাণকেন্দ্র হিসাবে গড়ে তুলতে আমাদের সকলকে কাজ করতে হবে।
শুরুতে সাম্পান শোভাযাত্রার উদ্বোধন করেন, রাজনীতিবিদ ও সমাজসেবক আলী আব্বাস। বক্তব্য রাখেন, চ্যানেল আই চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্রের চেয়ারম্যন ও সাম্পান খেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আলীউর রহমা, সমন্বয়ক ইঞ্জিনিয়ার মীর্জা ইসমাইল, ইঞ্জিনিয়ার হারুন, মীর্জা বাহার, মোহাম্মদ সেলিম, চরপাথরঘাটা ইউনিয়নের ভারপ্রাপ্ত (প্রাক্তন) এস এম মঈনুদ্দিন, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি জাফর আহমদ, সহ সভাপতি লোকমান দয়াল প্রমুখ।
ইছানগর বাংলাবাজার ঘাট সাম্পান মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুন নবী প্রমুক সহ নেতৃবৃন্দ। আলী আব্বাস বলেন, কর্ণফুলীর সাম্পান মাঝিদের রক্ষা করতে পাটনিজীবী নীতিমালা অনুযায়ী তাদের ঘাট ইজারার সুবিধা দিতে হবে। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে বলা হয়েছে। আশা করি তারা এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন।
চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান সাংবাদিক আলীউর রহমান বলেন, নেভাল ২ তে লাইটার জেটি স্থাপন করা হয়েছিল চাক্তাই খাতুনগঞ্জের খাদ্যশষ্য খালাসের জন্য কিন্তু সেখানে সিমেন্ট কিলিংকার ও রাসায়নিক বর্জ্য হিসাবে পরিচিত লোহার স্ক্র্যাপ খালাস করা হচ্ছে। যে কারনে পুরো ফিরিঙ্গি বাজার এলাকা মানুষ বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। বার বার হাইকোর্ট নির্দেশ দেয়া সত্ত্বেও কর্ণফুলী তীরের ২১৮১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে না। যা দুঃখজনক। অচিরেই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলে বৃহত্তর সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে।
অনুষ্ঠানে বক্তব্য কর্ণফুলী নদী কে দূষণ এবং দখল মুক্ত করার জন্য গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
আগামী কাল ১০ মে রোববার বিকাল চারটায় সাম্পান খেলা অনুষ্ঠিত হবে। সাম্পান খেলার পর চরপাথরঘাটা সিডিএ মাঠে চাঁটগাইয়া সাংস্কৃতিক মেলায় দেশের জনপ্রিয় শিল্পীরা আঞ্চলিক গান পরিবেশন করবেন।

মন্তব্য করুন