
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি’র নিরেপক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ।
আজ ১০ মে রবিবার আড়াইটায় চট্টগ্রাম আইনজীবী অডিটোরিয়াম এক জরুরি সভায় ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ এ ঘোষণা দেন।
সভায় বক্তরা নির্বাচন কমিশন গত ৫ মে তফসিল অনুযায়ী তালিকা প্রকাশ না করে ঐক্যবদ্ধ আইনজীবী প্যানেলের সমঝোতার ভিত্তিতে পদ নেওয়ার অনুরোধ করেন, এতে রাজি না হওয়ায়। নির্বাচন কমিশনার মনগড়া তালিকা প্রকাশ করে। ফলে নির্বাচন নিরেপক্ষ নির্বাচন শঙ্কা থেকে নির্বাচন পুনর্গঠন ও পুনরায় তফসিল ঘোষণা করার দাবি জানান।
সভায় বক্তব্যরা আরও বলেন, নির্বাচনে সরকার দলীয় সংগঠনের নগ্ন হস্তক্ষেপ বন্ধ করতে হবে। সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য সমানভাবে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। এবং তফসিল পর নির্বাচনের ফলাফল ঘোষণা না আসা পর্যন্ত কোন রাজনৈতিক দলের নেতাকর্মী এমপি, মন্ত্রী নির্বাচনী কর্মকাণ্ডে অংশ করতে পারবে না। এছাড়া প্রচারণা ও কর্মকাণ্ডে কোন বহিরাগত অংশগ্রহণ করতে পারবেন না।
এ দাবি আদায়ে সদস্যদের নিয়ে বৃহত্তর আন্দোলনের ঘোষণাও দেন।
সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, এডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন, এডভোকেট শামসুল আলম, এডভোকেট কবির হোসেন, এডভোকেট আরিফুর রহমান, এডভোকেট ফরিদুল আলম, এডভোকেট হোছাইন মুহাম্মদ আশরাফ প্রমুখ।
সভা শেষে চট্টগ্রামে আইনজীবী ভবনের বিভিন্ন লবিতে বিক্ষোভ করেন।









