চট্টগ্রাম জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা জাহানারা আইরিন

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম জেলায় ২০২৬ সালের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন চান্দগাঁও হাজী তাজুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জাহানারা আইরিন।

এর আগে তিনি অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে থানা পর্যায়েও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হন।

নিজের এই অনন্য সাফল্যে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে শিক্ষিকা জাহানারা আইরিন মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়; এর পেছনে আমার বিদ্যালয়ের সকল সহকর্মী, শিক্ষা অফিস এবং প্রশাসনের আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনা রয়েছে। শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এই যাত্রায় এই সম্মাননা আমার দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিল। আমি যেন আগামীতেও আমার এই ধারা বজায় রেখে বিভাগীয় পর্যায়ে ভালো কিছু করতে পারি, সেজন্য সকলের দোয়া ও আশীর্বাদ প্রার্থী।

জাহানারা আইরিনের এই কৃতিত্বে চান্দগাঁও হাজী তাজুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয় সচেতন মহলে আনন্দের বন্যা বইছে। সবাই তার উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
আইরিন ‘শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা’ (জেলা পর্যায়ে) নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে তার এই অসাধারণ অবদান ও সফলতাকে সাধুবাদ জানাচ্ছে এলাকার জনসাধারণ।

 

মন্তব্য করুন